নিজস্ব প্রতিবেদক | ১০:৫৭ পিএম, ২০২৩-০৫-২২
স্কুল পর্যায়ে ছাত্র-ছাত্রীদের প্রতিভা ও মেধা বিকাশের জন্য রাঙামাটিতে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট ট্রিজার স্কুলে শিক্ষা, সাহিত্য ও বিজ্ঞান মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে কারিতাসের সহযোগিতায় এ মেলার আয়োজন করে সেন্ট ট্রিজার স্কুল কর্তৃপক্ষ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য প্রচলিত পাঠ্য বইয়ের পাশাপাশি বিজ্ঞান ভিক্তিক বিষয়গুলো নিয়ে জ্ঞান চর্চা করা দরকার। প্রত্যেক শিক্ষার্থীকে সৃষ্টিশীল হওয়া জরুরী। তাছাড়া বিজ্ঞান মনষ্ক শিক্ষার্থীরাই পারে নিজের দেশের সুনাম বয়ে আনতে।
বক্তারা আরো বলেন, এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করা ক্ষুদে বিজ্ঞানীদের মেধা বিকশিত করতে পারলেই তারা তাদের সৃজনশীল চিন্তা-চেতনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারবে।
ছাত্র-ছাত্রীরা দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিজ্ঞান মেলার প্রকল্পে তুলে ধরে। যার মধ্যে পরিবেশ ও প্রকৃতির এবং বিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবন অন্তর্ভুক্ত রয়েছে। যেখানে কম্পিউটার প্রযুক্তি, বাংলা, ইতিহাস, ইংরেজী, কৃষি, গার্হস্থ্য বিজ্ঞান ও স্বাস্থ্য সুরক্ষার উপর ধারনাও তুলে ধরার চেষ্টা করেছে ক্ষুদে বিজ্ঞানীরা। মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন বিষয়ের উপর উদ্ভাবনী দেখে আগত অতিথি, শিক্ষক ও অভিভাবকরা মুগ্ধ হন।
অনুষ্ঠানে সেন্ট ট্রিজার স্কুলের প্রধান শিক্ষক সিস্টার কাকলী রোজারিও সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক ইসরাত জাহান সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, কারিতাসের আঞ্চলিক পরিচালক রতন মার্সেল গুদা, বিশেষ অতিথি ছিলেন, ধর্মপল্লী পাল- পুরোহিত ফাদার মাইকেল রায়, আর.এন.ডি.এম সিস্টার প্রভা মেরি কর্মকার।
এসময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন বিষয়ের উপর ৩২ টি স্টল প্রজেক্ট প্রদর্শিত হয়। পরে মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited