নিজস্ব প্রতিবেদক | ১১:৪৬ পিএম, ২০২৩-০৫-২২
রাজশাহীতে বিএনপি নেতা কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে নানিয়ারচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (২২ মে) বিকেলে রাজশাহী জেলা বিএনপি'র আহ্ববায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কে হত্যার হুমকির ঘটনায় নানিয়ারচরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার।
এসময় অন্যান্যের মাঝে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আনসার আলী, বাবুল কর্মকার, শাহজাহান মৃধা, যুগ্ন সাধারণ সম্পাদক প্রিয়তোষ দত্ত, উপজেলা শ্রমিকলীগ সভাপতি স্বপন দেবনাথ, সাধারণ সম্পাদক রিপন তালুকদার সহ দলীয় ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিই প্রমাণ করে আগামীতে আগুন সন্ত্রাসীর মত আরো বড় কোন দুর্ঘটনা ঘটাতে যাচ্ছে বিএনপি। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী শক্তিকে রুখে দাঁড়াতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওহাব বলেন, বিএনপি দেশে-বিদেশে মিথ্যা অপপ্রচার চালিয়েও দেশের উন্নয়ন যখন থামাতে পারছে না তখন বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। আমরা বিএনপি নেতার এহেন বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আইনের আওতায় এনে তাকে কঠোর শাস্তি প্রদানের ও দাবি জানান তিনি।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited