নিজস্ব প্রতিবেদক | ১২:১৩ এএম, ২০২৩-০৫-২৩
বিএনপি নেতা কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাঙ্গামাটি শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার বিকেল ৪টায় শহরের বনরুপা টেক্সি স্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সহ সভাপতি হাজী মো: কামাল উদ্দিন, মো: রফিকুল মাওলা, সাধারন সম্পাদক হাজী মো: মূছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আকতার, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: শাহজাহান, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতার, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।
সমাবেশের আগে রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।একই দাবীতে জেলার উপজেলাগুলোতেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনগুলো।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited