নিজস্ব প্রতিবেদক | ১২:৩৬ এএম, ২০২৩-০৫-২৬
রাঙামাটির কাপ্তাইয়ে স্থানীয় হেডম্যানসহ অন্তত পাঁচজনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে। অপহৃতদের মধ্যে কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীর বড় ছেলে সাইথি অং চৌধুরীও রয়েছেন বলে নিশ্চিত করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত আটটার সময় চিৎমরম বাজার থেকে তাদেরকে অপহরণ করে নিয়ে গেছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। অপহৃতরা হলেন, ৩২৩ নং চিৎমরম মৌজার হেডম্যান ক্যংসিং মং মারমা, হেডম্যানের ছোট ভাই লাকোসাই মারমা, হেডম্যানের বড় ছেলে উক্যসাই মারমা, ছোট ছেলে লাকোসাই মারমা ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীর বড় ছেলে সাইথি অং চৌধুরী।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম ফোনালাপে সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকম এর কাছে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। অপর এক প্রশ্নের জবাবে ওসি জানান, এই ঘটনায় চন্দ্রঘোনা থানায় কোনো লিখিত অভিযোগ কেউ দায়ের করেনি।
এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, এই ঘটনায় অপহৃতদের পরিবারের পক্ষ থেকে আঞ্চলিক রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং তাদেরকে ফিরিয়ে আনতে দেন-দরবার চালানো হচ্ছে, তাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited