নিজস্ব প্রতিবেদক | ০২:২১ পিএম, ২০২৩-০৬-০৭
যুবকরা এগিয়ে আসলে দেশ এগিয়ে যাবে। বর্তমান সরকার যুবকদের নিয়ে কাজ করছে। যুবকরা যাতে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে বিভিন্ন নীতি মালার করে যুব ও ক্রীড়া মন্ত্রনাল কাজ করছে বলে মন্তব্য করছেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.শহীদুজ্জামান মোহসীন রোমান।
বুধবার সকালে মানুষের জন্য ফাউন্ডেশন এর উদ্যোগে ধ্রুবতারা ইয়ুথ ফাউন্ডেশন ( ডিওয়াইডিএফ) অ্যালায়েন্স ভুক্ত সংগঠন জীবন ইয়ুথ ফাউন্ডেশন এর বাস্তবায়নের যুবকদের পরামর্শের উপর ভিত্তি করে জাতীয় যুব নীতি ২০১৭ পর্যাচলনা নিয়ে রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপি যুব নীতি পর্যালচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন৷
তিনি বলেন, সরকার একার পক্ষে দেশকে এগিয়ে নিতে পারে না, এই ক্ষেত্রে দেশের যুবকরা এগিয়ে আসলে সামনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কোনো বাঁধা থাকবে না। সামনের স্মাট বাংলাদেশ গড়ে তুলতে হলে দক্ষ যুব সমাজ কে এগিয়ে আসতে হবে।
এসময় বাংলাদেশ জাতীয় সাবেক মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জীবন ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাজিদ বিন জাহিদ , রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিভাগীয় প্রতিনিধি কিংসুক চাকমা, নিরত বরুন চাকমা সহ সংশ্লিষ্টরা।
পর্যালোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ যে কোন দেশের মূল্যবান সম্পদ জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহনের উপর অনেকাংশেই নির্ভরশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে উঠে একটি জাতির অর্থনৈতিক,সামাজিক ও সাংস্ক্রতিক পরিমন্ডল। পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশও যুব সমাজ জাতির ভবিষ্যৎ কর্ণধার, নীতি নির্ধারক ও সিদ্বান্ত গ্রহনকারী। জনসংখ্যার সবচেয়ে প্রতিশ্রুতিশীল ও উৎপাদনমূখী অংশ হচ্ছে যুবগোষ্ঠি। দেশের অসংগঠিত, কর্মপ্রত্যাশী এই যুবগোষ্ঠিকে সুসংগঠিত, সুশৃখল এবং উৎপাদনমূখী শক্তিতে রুপান্তরের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠান শুরুতে প্রেজেন্টেশনের মাধ্যমে যুবনীতি ২০১৭ নিয়ে যুবনীতি সম্পর্কে পর্যালোচনা করা হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited