আলমগীর মানিক | ০২:৫১ পিএম, ২০২৩-০৬-১৭
বজ্রপাতের আঘাতে বিদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে রাঙামাটি শহরের ভেদভেদীতে বসতঘর সম্পূর্ন পুড়ে গেছে। শনিবার দুপুরে এই ভেদভেদীস্থ জনৈক সালাম জমিদারের বসতঘরে এই দূর্ঘটনা ঘটে।
এই ঘটনার খবর পাওয়া মাত্রই দূর্ঘটনাস্থলে রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিল্লাল হোসেনের নেতৃত্বে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ঘরের সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। ঘরটির মালিক আব্দুল খালেক এসময় ঘরের বাইরে অবস্থান করায় ঘরটি তালাবদ্ধ অবস্থায় ছিলো।
দুপুরের সময় বিকট শব্দের একটি বজ্রপাত হলে সেটির আঘাতে খালেকের ঘরের মিটারে আগুন ধরে যায়। এসময় মুহুর্তের মধ্যেই পুরো ঘরে আগুন ছড়িয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তালাবদ্ধ পুরো ঘরটি আগুনে সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়।
এই দূর্ঘটনায় অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করলেও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে তিন লাখ টাকার মতো ক্ষতিসাধন হতে পারে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited