আলমগীর মানিক | ০৩:৪৬ পিএম, ২০২৩-০৭-০৫
আলমগীর মানিক
রাঙামাটির লংগদু’য় নয় বছর বয়সী প্রথমশ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রুবেল নামের এক আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডসহ আরো দুই লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ বুধবার (৫ জুলাই) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক এ.ই.এম ইসমাইল হোসেন আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। এসময় রাষ্ট্রপক্ষের কৌসুলী অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি, আসামীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট আবছার আলীসহ অন্যান্য আইনজীবিগণ উপস্থিত ছিলেন।
বিচারক রায় ঘোষণার পূর্বে মামলার সারমর্ম তুলে ধরে বলেন, রাষ্ট্রপক্ষ উপস্থাপিত মৌখিক সাক্ষ্য দালিলিক সাক্ষ্য ও ফরেনসিক সাক্ষ্য দ্বারা গত ২৭/০৮/২০১৬ খ্রি: তারিখ সকাল অনুমান ১১ টার সময় লংগদু থানাধীন ৪নং গাউছপুর ফরেষ্ট অফিস আগরবাগান সংলগ্ন জঙ্গলে আসামী মো: রুবেল কর্তৃক ৯ বছর বয়সী শিশু ভিকটিমকে ধর্ষণ করে যৌনাঙ্গে রক্তাক্ত জখম করার অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে।
এসময় আদালত তার পর্যবেক্ষণে বলেন, ধর্ষকের সাথে ধর্ষনের শিকার ভিকটিমের বিবাহের সুযোগ প্রদান করা হলে সমাজে অপরাধীরা অর্থ ও প্রভাবের বিনিময়ে অপরাধ করে পার পেয়ে যাবেন বিধায় আসামীর উক্ত যুক্তি প্রত্যাখ্যান করা হয়েছে।
এরপর বিচারক তার রায় পড়ে শুনান। রায়ে আসামী মো: রুবেল(বর্তমান বয়স-৩২)কে নারী শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে উক্ত অপরাধের দায়ে আসামীকে যাবজ্জীন সশ্রম কারাদন্ড এবং এর অতিরিক্ত ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করে বলেন, আসামীকে রায় ঘোষণার ৯০দিনের মধ্যে উক্ত জরিমানার অর্থ বিধি মোতাবেক জমাদানের নির্দেশ প্রদান করেন। উক্ত জরিমানার অর্থ এই মামলার শিশু ভিকটিম ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত হবেন।
এদিকে এই রায় ঘোষণার পরপরই আসামীর স্ত্রীসহ স্বজনরা কান্না করতে থাকেন। আসামীর স্ত্রী নাজমা জানান, তার স্বামী সম্পূর্ন নির্দোষ এবং ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। এসময় তৎকালীন পুলিশের ওসির বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগও করেছেন।
অপরদিকের আসামীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট আবছার আলী জানিয়েছেন, আমরা আদালতের এই রায়ে ক্ষুব্ধ, তিনি বলেন, মেডিকেল রিপোর্টে ধর্ষনের ব্যাপারটি স্পষ্ট নয়, তারপরও আমরা বাদি-বিবাদী আদালতে আবেদন করেছিলাম, বিজ্ঞ আদালত আজ আমাদের সেই আবেদনটি অস্বীকার করেছেন। আমরা এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো এবং আশা করছি সেখান থেকে আমরা ন্যায় বিচার পাবো।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited