স্মৃতিবিন্দু চাকমা | ০৪:০১ পিএম, ২০২৩-০৭-১০
রাঙ্গামাটি পার্বত্য জেলা জুরাছড়ি উপজেলা রিসোর্স সেন্টারে প্রাথমিক শিক্ষকদের আজ সোমবার মাতৃভাষা ভিত্তিক (MLE) চাকমা ভাষা বিষয়ক ৭ দিনের প্রশিক্ষণ উদ্ধোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা।
প্রধান অতিথি প্রবর্তক চাকমা বলেন, পার্বত্য শান্তি চুক্তির ধারা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে যাহাতে পাহাড়ের আদিবাসী ছেলেমেয়েরা নিজস্ব ভাষা লিখতে ও পড়তে পারে সেজন্য পাহাড়ের প্রাথমিক শিক্ষকদের পর্যায়ক্রমে মাতৃভাষা ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এসব প্রশিক্ষণ সঠিকভাবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাচ্ছে কিনা জেলা পরিষদ কর্তৃক তত্বাবধান করা হবে। কোন বিদ্যালয়ে অসংগতি পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই শিক্ষকদের মনযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করে শিশুদের দক্ষ করে গড়ে তোলার অনুরোধ করেন।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, সহকারী শিক্ষা কর্মকর্তা রুপময় চাকমা, প্রধান শিক্ষক সমিতির সভাপতি নিত্যানন্দ চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোরশেদুল আলম।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited