নিজস্ব প্রতিবেদক | ০৮:০০ পিএম, ২০২৩-০৭-১৮
রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের মডেল টাউন বেইলি ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিচ ইয়াবা সহ মো: সবুজ (৩৩) পিতা: সুলতান, মো: মনির(২৭) পিতা- এরশাদ নামে দুই যুবককে আটক করেছে বাঘাইছড়ি থানার পুলিশ। তাদের উভয়ের বাড়ি পৌরসভার মডেল টাউন এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
১৮ জুলাই মঙ্গলবার দুপুর ৪ ঘটিকায় গোপন সংবাদ পেয়ে বাঘাইছড়ি থানার ওসি তদন্ত টমাস বড়ুয়া ও এসআই মেহেদী হাসান জুয়েল এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান শুরু করে পুলিশ। এসময় মারিশ্যা দিঘিনালা সড়কের বেইলি ব্রীজের ওপর দিঘীনালা থেকে একটি মোটরসাইকেলে যাত্রী বেশে আসা দুই যুবককে চেলেঞ্জ করে তাদের দেহ তল্লাশি করে ৮০ পিচ ইয়াবা সহ আটক করে থানায় নিয়ে আসে ।
আটকের বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ওসি তদন্ত টমাস বড়ুয়া বলেন মাদকের বিরুদ্ধে বাঘাইছড়ি থানার পুলিশ সবসময়ই জিরো টলারেন্স নীতি মেনে চলে তারই ধারাবাহিকতায় মাদকের বিরুদ্ধে নিয়মিত নজরধারী ও অভিযান পরিচালনা করা হয়। আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited