নিজস্ব প্রতিবেদক | ১১:১৭ এএম, ২০২৩-০৭-২৪
চাঁদা নাপেয়ে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের গীতাশ্রম কলোনীতে উঠতি বয়সী কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে বেদড়ক পিটুনির শিকার হয়েছেন সেলিম নামের এক ট্রাক চালক। সোমবার দিবাগত রাত আটটার সময় এই হামলার ঘটনা ঘটে। মারধরে আহত ট্রাক চালক সেলিমকে তার সহকর্মীরা উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
মধ্যরাতে চালক সমিতির নেতৃবৃন্দকে সাথে নিয়ে কোতয়ালী থানায় চারজনের নামোল্লেখ করে আরো ৫/৬ জনকে অজ্ঞাত দেখিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন আহত সেলিম মিয়া।
সেলিম মিয়া জানিয়েছেন, আমি রোববার রাতে রিজার্ভ বাজারের গীতাশ্রম কলোনীতে ট্রাকে হলুদ ভর্তি করার লক্ষ্যে যাই এবং গাড়িটি পার্কিং করি। এসময় হাতে লাঠি-লোহার রড নিয়ে কয়েকজন যুবক গাড়ির কাছে এসে আমার কাছে ট্রাকে মালামাল নিতে হলে দুই হাজার টাকা দিতে হবে। আমি টাকা দিতে অস্বীকার করলে আমাকে এলোপাতারি মারধর করে। স্থানীয়দের সামনেই এই ঘটনা ঘটায় হামলাকারিরা।
এসময় মাহিম নামের এক যুবক হাতে লোহার রড দিয়ে আমার পায়ে সজোরে আঘাত করে। আমার কোমরে থাকা ২২ হাজার ৫শ টাকা ও একটি বিভো মোবাইল সেট ছিনিয়ে নেয় হামলাকারিরা।
রাঙামাটি কোতয়ালী থানার কর্তব্যরত ডিউটি অফিসার এসআই মাজেদুল জানিয়েছেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। সেটি এসআই রিয়াদুল ইসলামকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে ট্রাক সমিতির নেতা সিরাজ, শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ রাতেই থানায় উপস্থিত হয়ে এই ধরনের হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অন্যথায় রিজার্ভ বাজারে অনির্দিষ্ট্যকালের জন্য ট্রাক ধর্মঘটের ডাক দেওয়ার হুমকিও দিয়েছেন নেতৃবৃন্দ।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited