নিজস্ব প্রতিবেদক | ০৩:২৩ পিএম, ২০২৩-০৭-২৭
রাঙ্গামাটি জেলা শহরের খাদ্য গুদাম এলাকায় সেন্ট ট্রিজার স্কুলের সদা হাসোজ্জ্বল সহকারী শিক্ষক ছবি মারমা পরলোকগমন করেছেন। বুধবার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলা খাদ্য গুদাম এলাকার নিজ বাস ভবনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুককালে তিনি ১ মেয়ে সন্তানসহ বহু আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে গেছেন।
সবার প্রিয়মুখ ছবি টিচার স্ট্রোক পরবর্তী নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেন্ট ট্রিজার স্কুলে শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন।
প্রয়াত ছবি মারমার একমাত্র মেয়ে সন্তান মেরিলিন এ্যানি বলেন, ‘মা স্ট্রোকের পর খানিকটা প্যারালাইজড হলেও কিছুটা রিকভার করেছিল। বুধবার (২৬ জুলাই) সকালেও ভাল ছিল। হঠাৎ কি হয়ে গেল বুঝতে পারছিনা।’
ব্যক্তি জীবনে ছবি মারমা সদা হাস্যোজ্জ্বল ও মাতৃত্বসুলভ আচরণের কারণে স্কুলের প্রাক্তন, বর্তমান সকল ছাত্র-ছাত্রীর কাছেই খুব প্রিয় মুখ ছিলেন; জানালেন মেয়ে মেরিলিন এ্যানি। তিনি তাঁর মায়ের আত্মার শান্তির জন্য সকলের আর্শিবাদ প্রার্থনা করেছেন।
এদিকে সাংবাদিকরা জানান, সেন্ট ট্রিজার স্কুলের সদা হাসোজ্জ্বল সহকারী শিক্ষক ছবি মারমা প্রতিবছরই খ্রিষ্টান সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব বড় দিন আসলে অনেক সহযোগিতা করে গেছেন। তার কারণে রাঙ্গামাটি জেলার খ্রিষ্টান সম্প্রদায়ের বড় দিন পালনে সব সংবাদ প্রকাশের সুযোগ হতো। তিনি না ফেরার দেশে চলে গেলেন। তার আত্মার শান্তি ও সদগতি কামনা করেন সাংবাদিকরা।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited