নিজস্ব প্রতিবেদক | ০৮:৪৪ পিএম, ২০২৩-০৭-২৮
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মবার্ষিকী পালন করেছে রাঙ্গামাটি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক সেলিম উল্ল্যাহ সেলিম, উপ দপ্তর সম্পাদক মো: শহীদুজ্জামান মহসিন রোমান, সদস্য আশীষ কুমার চাকমা নব, জেলা কৃষক লীগের সভাপতি মো: জাহিদ আকতার, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো: শাওয়াল উদ্দিন, সাধারন সম্পাদক মো: শাহজাহান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল, যুগ্ম সস্পাদক মনসুর আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক রিটন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মো: ফজলুল হক, জেলা মৎস্যজীবিলীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা, শহর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক দেবাশীষ পালিত রাজা প্রমুখ।
আলোচনা সভায় সজীব ওয়াজেদ জয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, সজীব ওয়াজেদ জয়ের মতো স্মার্ট শিক্ষিত মানুষের হাত ধরে দেশ আজ অনেক দূর এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মাট বাংলাদেশ যে স্বপ্ন তা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। আজ দেশের মানুষ স্মাট বাংলাদেশের চিন্তা চেতনা নিয়ে কাজ করে যাচ্ছে। আর জাতির পিতা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে আওয়ামীলীগের পতাকাতলে কাঁধে কাঁধ মিলিয়ে নিরলস ভাবে কাজ করার আহবান জানান তিনি।
উল্লেখ্য, সজীব ওয়াজেদ জয় মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। নানা শেখ মুজিবুর রহমানের দেওয়া ‘জয়’ ও নানি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার দেওয়া ‘সজীব’ মিলিয়ে নাম রাখা হয় সজীব ওয়াজেদ জয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার সময় মা ও বাবার সঙ্গে জার্মানিতে ছিলেন তিনি।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited