নিজস্ব প্রতিবেদক | ১০:২৭ পিএম, ২০২৩-০৮-০২
রাঙ্গামাটির লংগদুতে স্থানীয় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবীদ, গণমাধ্যম প্রতিনিধি ও সুধিজনদের সাথে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২ আগস্ট) সকালে লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আকিব ওসমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটির নবাগত জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দীন, জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, মহিলা সদস্যা আছমা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ, প্রেসক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খান, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ। সভায় সঞ্চালনা করেন স্থানীয় সাংবাদিক আরমান খান।
প্রধান অতিথির বক্তব্যে নতুন জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, লংগদুর যাতায়াত ব্যবস্থা এখনও খুবই খারাপ। উপজেলা থেকে একজনকে জেলা সদরে আসতে হলে অনেক ভোগান্তি পোহাতে হয়। আসতে যেতেই রাস্তায় তার অনেক সময় চলে যায়। আমি চেষ্টা করবো নানিয়ারচর থেকে লংগদু-বাঘাইছড়ি পর্যন্ত রাস্তাটি সংস্কারের। উপজেলার যে কোনও উন্নয়নের ব্যপারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি সাধ্যানুযায়ী চেষ্টা করবো। এছাড়া উপজেলার সকল সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে সেবার মান উন্নয়েনে আপনাদের সুচিন্তিত মতামত সাদরে গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় বক্তারা উপজেলার শিক্ষার মান উন্নয়ন, ভূমি বিরোধ নিরসন, বৃক্ষ নিধন রোধ, নানিয়ারচর থেকে লংগদু-বাঘাইছড়ির রাস্তা নির্মাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এর আগে নতুন জেলা প্রশাসক লংগদু থানা পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। পরে তিনি পাবলিক লইব্রেরী মিলনায়তনে মতবিনিময় সভায় যোগ দেন। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাকে ক্রেস্ট দিয়ে বরন করে নেয়া হয়।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited