আলমগীর মানিক | ০৯:০২ পিএম, ২০২৩-০৯-০৬
আলমগীর মানিক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে যাওয়ার পথে দ্বীপিতা চাকমা (২৪) নামে অপহৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে উদ্ধার করেছে রাঙামাটি জেলা পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় দ্বীপিতা চাকমাকে সাজেক ইউনিয়নের দাড়িপাড়া বুনো আদাম থেকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম(বার)।
পুলিশ সুপার জানান,‘সাজেক থানাধীন সাজেক ইউনিয়নের দাড়িপাড়া বুনো আদাম এলাকা থেকে সাজেক থানা পুলিশ অপহৃত ঢাবি শিক্ষার্থীকে উদ্ধার করেছে। ওই ছাত্রী পুলিশ হেফাজতে রয়েছেন। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সাজেকে যাওয়ার পথে শিজকছড়া এলাকায় কয়েকজন পাহাড়ি সন্ত্রাসী গাড়ি গতিরোধ করে ওই ছাত্রীকে অপহরণ করে।’
এদিকে অপহৃত দ্বীপিতা চাকমাকে উদ্ধার করার পর সার্বিক বিষয় উল্লেখ করে রাঙামাটির জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,
আজ ৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন সাজেক ভ্যালিতে ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক মারুফ হাসান রুমী এর নেতৃত্বে মিজান ট্রাভেলস্ এন্ড ট্যুর প্রতিষ্ঠানের গাইড মোঃ মিজানুর রহমান এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের ১৫ জন ছাত্র ও ১৯ জন ছাত্রীসহ সর্বমোট ৩৪ জন শিক্ষার্থী সাজেকের দিকে রওনা করেন।
সাজেক যাওয়ার পথে দুপুর অনুমান ১২.২০ ঘটিকায় রাঙ্গামাটি পার্বত্য জেলার সাজেক থানাধীন সিজকছড়া নামক স্থানে শিক্ষার্থীদের বহনকারী গাড়ি (চাঁদের গাড়ি) যান্ত্রিক ত্রুটির কারণে থামলে হঠাৎ সেখানে ১০/১২ জন অজ্ঞাতনামা পাহাড়ী অস্ত্রধারী সন্ত্রাসী উপস্থিত হয়ে গাড়ীতে কোন পাহাড়ী শিক্ষার্থী আছে কি না জিজ্ঞেস করে ও নিরীক্ষণ করে।
এসময় পাহাড়ী শিক্ষার্থীর উপস্থিতি টের পেয়ে উপস্থিত শিক্ষার্থীদের উপর আক্রমণ চালিয়ে ৩৪ (চৌত্রিশ) জন শিক্ষার্থীর মধ্যে থাকা পাহাড়ী একমাত্র শিক্ষার্থী দিপিতা চাকমা(২৫), পিতা-স্মৃতেন্দু বিকাশ চাকমা, জেলা-খাগড়াছড়ি’কে জোরপূর্বক মোটরসাইকেলে করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।
উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথেই অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারের জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) এর দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, বিপিএম-পিপিএম এর তত্বাবধানে অভিযান পারিচালনা করে রাঙ্গামাটি জেলা পুলিশের একাধিক টিম।
অবশেষে অপহরণের ছয় ঘন্টা পর অপহৃত শিক্ষার্থী দিপিতা চাকমাকে সাজেক থানাধীন দাঁড়িপাড়া বনোআদম নামক স্থান হতে সুস্থ অবস্থায় উদ্ধার করে সাজেক থানা পুলিশ।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited