আলমগীর মানিক | ০৩:৫৫ এএম, ২০২৩-০৯-১৪
আলমগীর মানিক
রাঙামাটির কাপ্তাই হ্রদে একইদিনে পৃথক ঘটনায় হ্রদের পানিতে তলিয়ে মারা যাওয়া তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাঙামাটি সদর, নানিয়ারচর ও লংগদু উপজেলাস্থ কাপ্তাই হ্রদ থেকে উদ্ধারকৃত নিহত তিনজনের মধ্যে দু’জন জেলে ও বাকি জন স্থানীয় বাসিন্দা।
রাঙামাটি কোতয়ালী থানা ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে,বুধবার ভোরে রাঙামাটি শহরের অদূরে কাপ্তাই হ্রদে মাছ ধরতে নেমে শান্তি জীবন চাকমা নামের এক জেলে পানির নীচে তলিয়ে যায়।
সংশ্লিষ্ট্য এলাকা বালুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার বিপ্লব ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, হ্রদের পানির নিচে তলিয়ে যাওয়ার পরপরই সেনাবাহিনী, স্থানীয় জনসাধারনের সহযোগিতায় ৮ ঘন্টা চেষ্ঠা চালিয়ে বিকেলে শান্তি জীবনের মরদেহ উদ্ধার করে দমকল বাহিনী।
এদিকে, বুধবার সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলার চেঙ্গি নদীতে ডুবে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ ১১ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মৃত ব্যক্তির নাম দীপু চাকমা (২২)। সে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের গোলসাছড়ি গ্রামের শান্তি লাল চাকমার ছেলে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে চেঙ্গি নদী থেকে নিখোঁজ হওয়া দীপু চাকমার লাশ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার জানিয়েছেন,অনেক খোঁজাখুজির পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আমরা দীপু চাকমা (২২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি।
অপরদিকে, জেলার লংগদু উপজেলাধীন ভাসাইন্যাআদম ইউনিয়নের আমতলী পাড়া এলাকায় বুধবার বিকেলে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার আঘাতে নৌকা থেকে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে তলিয়ে যায় স্থানীয় জেলে মোঃ আনোয়ার হোসেন(৩৪)।
পরবর্তীতে স্থানীয়রা অক্সিজেনের মাধ্যমে হ্রদের পানিতে তল্লাসী চালিয়ে বুধবার দিবাগত নয়টার সময় জেলে আনোয়ারের মরদেহ উদ্ধার করে। আনোয়ার ৫নং ভাসান্যাআদম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড়মাঠ, দক্ষিণ আমতলী পাড়ার বাসিন্দা বলে জানাগেছে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited