আলমগীর মানিক | ০২:৩১ পিএম, ২০২৩-০৯-১৫
আলমগীর মানিক
গত কয়েকদিনের অতি বৃষ্টিতে রাঙামাটির কাপ্তাই লেকে পানি বৃদ্ধির ফলে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি খুলে দিয়ে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট্য পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ১৬টি স্পিলওয়ে একযোগে খুলে দেওয়া হয়েছে বলে জানান,কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের।
তিনি জানান, গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৭.৫৪ ফুট মীন সি-লেভেল (এমএসএল)। রুলকার্ভদ হতে ছয় ফুট উপরে। ফলে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এবং গণ বিজ্ঞপ্তি প্রকাশ করে আজ (শুক্রবার) পাানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেইট ৬ ইঞ্চি করে ছেড়ে দিয়েছি।
প্রতি সেকেন্ডে এই গেইট দিয়ে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হয়ে পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। তবে কাপ্তাই লেকে সর্বোচ্চ পানির ধারন ক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
বিদ্যুৎ কেন্দ্রের গণবিজ্ঞপ্তি সূত্রে আরোও জানা যায়, কেন্দ্রের ৫টি ইউনিট এর বিদ্যুৎ উৎপাদন এর জন্য প্রতি সেকেন্ড আরোও ২৫ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে।
রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রে ৫ টি ইউনিট হতে সর্বমোট ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যা জাতীয় গ্রীডে সঞ্চালন করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited