নিজস্ব প্রতিবেদক | ১০:৫৫ পিএম, ২০২৩-১০-০১
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেছেন, একজন সৎ সাংবাদিক দেশ ও সমাজকে অনেক দুর এগিয়ে নিতে পারে। তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, তাদের লেখনির মাধ্যমে আমরা সবকিছু জানতে পারি এবং বুঝতে পারি। তিনি আরো বলেন, সঠিক তথ্যের মাধ্যমে সাধারন জনগন যেরকম সত্য কথা জানতে পারে তেমনি ভুল তথ্যের কারনেও অনেক সময় জনগন ও সমাজ ক্ষতিগ্রস্থ হয়। তাই সৎ থেকে সঠিক তথ্য জানানোর মাধ্যমেই একজন সাংবাদিক দেশকে এগিয়ে নিতে পারে।
দেশের স্বনামধন্য বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, চ্যানেল আইয়ের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে রবিবার সকালে রাঙ্গামাটি প্রেস ক্লাবে অনুষ্ঠিত বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এসব কথা বলেন।
চ্যানেল আই রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মনসুর আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ষপূর্তির আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহীদ।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক প্রবীণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক মো: আনোয়ার আল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম শামসুল আলম, সাবেক সাধারন সম্পাদক মো: আলী, নারী নেত্রী টুকু তালুকদার, দৈনিক রাঙ্গামাটির ব্যবস্থাপনা সম্পাদক সুফিয়া কামাল ঝিমি, সাংবাদিক পূলক চক্রবর্ত্তী, মিল্টন বাহাদুর, মো: সোলায়মান, আলমগীর মানিক, শফিকুল ইসলাম, মঈনুদ্দিন বাপ্পী, মো: শাহালম, ত্রিপুরা কল্যান ফাউন্ডেশনের প্রতিনিধি ঝিনুক ত্রিপুরা, জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগ নেতা উজ্জল চাকমা, যুব সংগঠক মো: ইকবাল হোসেন, মো: মাসুদ রানা রুবেল প্রমুখ।
জেলা প্রশাসক আরো বলেন, বর্তমানে দেশের মধ্যে যে কয়টি বেসরকারী স্যাটেলাইট চ্যানেল রয়েছে তার মধ্যে চ্যানেল আই অন্যতম এবং তারা ভালোভাবেই কাজ করে যাচ্ছে। তিনি চ্যানেল আইয়ের মাধ্যমে রাঙ্গামাটি জেলার সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরার আহবান জানান। তিনি চ্যানেল আইয়ের বর্ষপূর্তিতে প্রতিষ্ঠানের সকলকে শুভেচ্ছা জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, চ্যানেল আই বিনোদনের পাশাপাশি দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। চ্যানেল আই দেশের কৃষি সম্ভাবনাকে তুলে ধরার পাশাপাশি দেশের বিভিন্ন অর্জন বিশ্বের দরবারে তুলে ধরছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি চ্যানেল আইয়ের সফলতা কামনা করেন এবং প্রতিষ্ঠানের সকলকে অভিনন্দন জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ ছাড়া চ্যানেল আই প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টাদের হাতে শুভেচ্ছা উপহার প্রদান করা হয। পরে কেক কেটে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited