নিজস্ব প্রতিবেদক | ০১:৩৬ পিএম, ২০২৩-১০-০৩
রাঙামাটির রাজস্থলী উপজেলার স্থানীয় গণমাধ্যমকর্মী মো. সুমনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ধর্ষণ মামলার প্রতিবাদে রাঙামাটিতে সংবাদ সম্মেলন করেছে সুমন এর পরিবার।
গত রোববার (০১ অক্টোবর) দুপুরে শহরের রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সুমন এবং তার স্বজনরা দাবি করেন, উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকার এক নারী চলতি বছরের ০৩ আগস্ট চন্দ্রঘোনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাংবাদিক সুমনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। কিন্তু সুমন ঘটনার দিন খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন।
এর আগে বাদিনী ৩০ জুলাই ধর্ষণের শিকার হন এবং ওইদিন আগস্ট চন্দ্রঘোনা থানায় তার পার্শ্ববর্তী স্থানীয় আবুল কালাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তাকে ওইদিন আটক করে। কিন্তু পহেলা আগস্ট আবার বাদিনী থানা থেকে আবুল কালামের বিরুদ্ধে দেওয়া অভিযোগটি প্রত্যাহার করে নেয়। পরে বাদিনী সুমনের নামে মামলা দায়ের করেন।
তারা আরও বলেন, বাদীনির পরিবারের সঙ্গে সুমনের শ্বশুরালয়ের পরিবারের জায়গা সংক্রান্ত সমস্যা রয়েছে। যা আদালতে বিচারাধীন। মূলত এ ঘটনাকে কেন্দ্রে করে বাদী স্বজ্ঞানে সাংবাদিক সুমনকে ফাঁসাতে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনার জন্য তার পরিবার অভিলম্বে মিথ্যা মামলা থেকে সুমনকে রক্ষা করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন এবং প্রকৃত অপরাধীকে আটক করার জন্য অনুরোধ জানান।
এসময় সাংবাদিক সুমনের স্ত্রী নুসরাত জাহান নিশু, রিয়াজ উদ্দিন রানা, রেজাউল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited