আলমগীর মানিক | ০২:০৪ পিএম, ২০২৩-১০-০৪
আলমগীর মানিক
রাঙামাটির জুরাছড়িতে বাঙ্গালী বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত সুনীল চাকমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটি শহরে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ(পিসিপিসি)।
বুধবার বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে এই কর্মসূচী পালন করে সংগঠনটির নেতাকর্মীরা। পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি মো: হাবীব আজম এর সভাপতিত্বে ও পৌর সভাপতি পারভেজ মোশারফ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান মজিব। এতে অন্যান্যের মধ্যে পিসিএনপি রাঙামাটি জেলা সহ-সভাপতি কাজী জালোয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক হুমায়ন কবির, পিসিসিপি পৌর সভাপতি পারভেজ মোশারফ হোসেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি প্রমুখ নেতৃবৃন্দ উক্ত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা জুরাছড়ির সাংবাদিক, সুশীল সমাজসহ পাহাড়ের নারী সংগঠনগুলোর সমালোচনা করে বলেন, পাহাড়ের ঠুনকো বিষয় নিয়ে নিরাপত্তা বাহিনী ও বাঙ্গালীদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ফলাও করে সংবাদ প্রচার করে সারাবিশে^ পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে ভূল তথ্য তুলে ধরে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়।
কিন্তু দিনে-দুপুরে একটি বাঙ্গালী কিশোরীকে উপজাতীয় সন্ত্রাসী সুনীল চাকমা কর্তৃক যৌন নির্যাতন চালানো হলো, হাতেনাতে তাকে আটক করলো, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ধৃত সন্ত্রাসী সুনীল চাকমার বিরুদ্ধে জুরাছড়ি থানায় মামলা হওয়ার পরেও সন্ত্রাসী সুনীল চাকমা সম্প্রদায়ের লোক হওয়ার সুবাধে এই নির্মম ঘটনাটি নিয়ে জুরাছড়িতে কোনো নিউজ হলো না, নারী সংগঠনগুলো কোনো প্রতিবাদ করলো না।
এই ধরনের এক চোখা নীতি অবলম্বনকারিরা তাদের নিরপেক্ষতা হারিয়েছে এবং এই ঘটনার সাথে জড়িত সুনীল চাকমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন বক্তারা।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited