নিজস্ব প্রতিবেদক | ০৭:০৯ পিএম, ২০২৩-১০-১২
বিআরটিএ রাঙামাটি সার্কেল কর্তৃক আয়োজিত অদ্য ১২/১০/২০২৩ ইং তারিখে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কমর্শালা এর আয়োজন করা হয়েছে। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: সিরাজুল ইসলাম, পরিচালক(প্রশিক্ষণ), সদর কার্যালয়, বিআরটিএ। এতে সভাপতিত্ব করেন জনাব মো: আবদুল্লাহ আল মাহমুদ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়, রাঙামাটি পার্বত্য জেলা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উসমান সরওয়ার আলম, সহকারী পরিচালক (ইঞ্জি:) বিআরটিএ, রাঙামাটি সার্কেল, রাঙামাটি পার্বত্য জেলা, জনাব সরওয়ার মোহাম্মদ পারভেজ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন), পুলিশ সুপারের কার্যালয়, রাঙামাটি পার্বত্য জেলা; জনাব ডা: ইমরুল হাসান,মেডিকেল অফিসার, সিভিল সার্জনের কার্যালয়,রাঙামাটি পার্বত্য জেলা; জনাব কে: মো: সালাহউদ্দিন, মোটরযান পরিদর্শক, বিআরটিএ, রাঙামাটি সার্কেল, রাঙামাটি পার্বত্য জেলা। প্রশিক্ষণে ৬৫ জন গাড়ি চালক উপস্থিত হয়ে প্রশিক্ষন গ্রহন করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থী পেশাজীবি গাড়ি চালকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
এছাড়া সিভিল সার্জনের কার্যালয়, রাঙামাটি পার্বত্য জেলা ও রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি পার্বত্য জেলার সহযোগিতায় প্রশিক্ষণে আগত পেশাদার চালকদের চক্ষু, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পূর্বে চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা ছিলো না। বর্তমানে চালকদের প্রশিক্ষণের পাশাপাশি তাদের চক্ষু পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা ও রক্তে ব্লাড সুগার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং যাদের দৃষ্টিশক্তিতে সমস্যা রয়েছে তাদের বিনামূল্যে চশমা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়াকে আগামীতে আরো সহজী করণ করা হবে বলেও জানান তিনি। সভাপতি মহোদয় তার বক্তব্যে বলেন পেশাদার চালকদের দায়িত্বশীল আচরণ করতে হবে। তারা যে প্রশিক্ষণ গ্রহণ করছেন তাকে পেশাগত জীবনেও কাজে লাগানোর তাগিদ দেন তিনি।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited