আলমগীর মানিক | ০৭:৪৬ পিএম, ২০২৩-১০-২১
আলমগীর মানিক
অধিকার আদায়ের নামে সশস্ত্র তৎপরতায় লিপ্ত থাকা পাহাড়ের আঞ্চলিকদলগুলো স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রতিদিনই কোটি কোটি টাকা চাঁদাবাজি আদায় করছে। এই চাঁদার টাকা আদায়ে এবং আধিপত্য বিস্তারে প্রতিনিয়তই ভ্রাতৃঘাতি সংঘাতসহ সশস্ত্র হামলা, অপহরণ, গুম-খুন থেকে শুরু করে রক্তের হোলি খেলায় মেতে থাকে অত্রাঞ্চলের উপজাতীয় সন্ত্রাসীরা। পার্বত্য চট্টগ্রামের স্থানীয় বাসিন্দাদের নিজস্ব উৎপাদিত পন্য আদা-হলুদ থেকে শুরু করে হাসঁ-মুরগী পালনেও আঞ্চলিকদলীয় সন্ত্রাসীদের চাঁদা দিতে হচ্ছে প্রতিনিয়ত।
তারই ধারাবাহিকতায় রাঙামাটি শহরের ব্যবসায়ির কাছ থেকে নগদ ৫ লাখ টাকা চাঁদাবাজি করে নিয়ে যাওয়ার সময় দুই চাঁদাবাজকে আটক করেছে যৌথবাহিনী কর্তৃপক্ষ। শুক্রবার রাতে রাঙামাটির মানিকছড়ির চেকপোষ্ট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নয়ন চক্রবর্তী।
আটককৃতরা হলো: খাগড়াছড়ি জেলা সদরের নারান খায়া গ্রামের কনক বরন চাকমার সন্তান সুমিত চাকমা(৩৭) ও বগুড়া জেলার জোরগাছা হাটের মেগাগাছা গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের সন্তান মো: মেহেদী হাসান রকি(৩৫)।
জানাগেছে, আটককৃতরা প্রসিত খীসার নেতৃত্বাধীন পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)র অন্যতম প্রধান চাঁদা কালেক্টর অর্কিড চাকমার একান্ত সহকারী এবং তার জন্যই উক্ত চাঁদার টাকাগুলো নিয়ে যাচ্ছিলো।
পুলিশ জানায়, সুমিত চাকমা ও রকি রাতের বেলায় মানিকছড়ি চেকপোষ্টের সামনে গাড়ির জন্য অপেক্ষারত ছিলো। এসময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কর্তব্যরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা দু’জনকে আটক করে তল্লাসী চালিয়ে ৫ নগদ টাকা পায়। এই টাকাগুলো চাঁদা হিসেবে আদায় করে নিয়ে যাচ্ছিলো বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন জানিয়েছেন, দুইজন চাঁদাবাজকে নগদ ৫ লাখ টাকাসহ আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে আরো বিশদ তদন্ত কার্যক্রম পরিচালনা করে ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে, আটককৃতরা ইউপিডিএফ এর কেউ নয় উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে পার্বত্য চুক্তি বিরোধী উপজাতীয়দের সংগঠন ইউপিডিএফ। সংগঠনটির রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা কর্তৃক প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল রাঙামাটির মানিকছড়ি এলাকা থেকে আটক হ্ওয়া সুমিত চাকমা (৩৭) ও মেহেদি হাসার রকি (৩৮) দু’জনই একটি প্রাইভেট কোম্পানির কর্মচারি বলে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি। তারা ইউপিডিএফের কোন সদস্য নয়।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited