নিজস্ব প্রতিবেদক | ০১:৪০ পিএম, ২০২৩-১০-২৩
দীর্ঘ দেড় দশকে রাঙামাটির সাধারণ শ্রমিকদের কাছ থেকে একটি টাকাও চাঁদাবাজি করেনি শ্রমিকলীগ। পাহাড়ের খেটে খাওয়া সাধারণ শ্রমিকদের স্বার্থে যখন যা করনীয় তার সবটুকুই রাঙামাটি জেলা শ্রমিকলীগের পক্ষ থেকে নির্দিদ্বায় করা হয়েছে বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ শামছুল আলম।
সোমবার দুপুরে রাঙামাটি ট্রাক টার্মিনালে মৃত ট্রাক চালকদের পরিবারের কাছে মৃত্যুফান্ডের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রমিকলীগ নেতা এসব কথা বলেন।
রাঙামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক ও মিনিট্রাক শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে রাঙামাটি পৌর ট্রাক টার্মিনালে আয়োজিত এই অনুষ্ঠানে রাঙামাটি জেলা সড়ক ও পরিবহন ট্রাক ও মিনিট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে রাঙামাটি জেলা ট্রাক মিনিট্রাক মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি মো. সাব্বির আহমেদ ওসমানী, রাঙামাটি জেলা ট্রাক চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইউনুছ, রাঙামাটি জেলা সড়ক ও পরিবহন ট্রাক ও মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইসমাইলসহ শ্রমিক সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ট্রাক ও মিনিট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য থাকাকালীন মারা যাওয়ায় মুত্যুফান্ড থেকে তিন সদস্যের পরিবারের সদস্যদের ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ নগদ টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited