নিজস্ব প্রতিবেদক | ০৩:১৫ এএম, ২০২৩-১০-২৯
বিএনপির ডাকা রোববার সারাদেশে সকাল- সন্ধ্যা হরতালের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মূছা মাতব্বরের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় রাঙামাটি পৌর চত্বর থেকে হরতাল বিরোধী একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনরুপা পেট্রোল পাম্পে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে মুছা মাতব্বর রোববার রাঙামাটিতে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্যেও সবার প্রতি আহ্বান জানান তিনি।
তিনি জানান, আগামীকাল জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া, বিএনপি হরতালের নামে যাতে কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সজাগ থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন।
এসময় পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী সোলায়মান চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী,রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited