আলমগীর মানিক | ০৩:৫০ পিএম, ২০২৩-১০-৩১
আলমগীর মানিক
বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা তিনদিনের অবরোধ পার্বত্য জেলা রাঙামাটির জনজীবনে প্রভাব ফেলেনি। স্থানীয় জনসাধারনের স্বাভাবিক জীবন যাপন সচল রাখতে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম আরিফুল ইসলাম এর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কে অবস্থান নিয়ে টহল দিতে দেখা গেছে।
এছাড়াও রাঙামাটির পুুলিশ সুপার মীর আবু তৌহিদ-বিপিএম-বারসহ পুলিশের উদ্বর্তন কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে দায়িত্বপালনরত পুলিশ সদস্যদের কর্মস্থল পরিদর্শন করে তাদের সাথে কৌশল বিনিময় করেছেন।
এদিকে মঙ্গলবার সকাল থেকেই রাঙামাটির অভ্যন্তরের সকল রুটগুলোসহ নৌ-পথে যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো। অবরোধের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙামাটি-চট্টগ্রাম রুটে যাত্রীবাহি বাস চলাচল বন্ধ থাকলেও বেলা ১ টা ৪০ থেকে গাড়ি চলাচল শুরু করেছে বলে পাহাড়িকা কর্তৃপক্ষ জানিয়েছে।
রাঙামাটির সার্বিক পরিস্থিতি নিয়ে পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানিয়েছেন, বাংলাদেশ পুলিশ দেশের সাধারণ জনগণের জীবন ও সম্পদ রক্ষার জন্যই দায়িত্বপ্রাপ্ত। তারই ধারাবাহিকতায় রাঙামাটি জেলা পুলিশ ও জেলার জনসাধারনের জীবন-মাল রক্ষার জন্য দায়িত্বপালন করে যাচ্ছে। রাঙামাটিতে অন্যান্য দিনের মতোই মানুষের জীবনমান স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং এই পরিস্থিতি বজায় রাখতেই রাঙামাটি জেলা পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
এদিকে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন জানিয়েছেন রাঙামাটিতে হরতালের সমর্থনে বেআইনিভাবে রাস্তায় জমায়েত হয়ে লাঠিশোঠা নিয়ে অবস্থান করে ধ্বংসাত্মক কাজে জড়িত থাকার অপরাথে এখন পর্যন্ত ১১ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। আসামীদের আদালতে সোপর্দ করলে আদালত আসামীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited