নিজস্ব প্রতিবেদক | ০৮:০৯ পিএম, ২০২৩-১১-০৪
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৫২ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ হতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালী পরবর্তীতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা।
বাঘাইছড়ি প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন বাঘাইছড়ি জীপ ও পিকাপ মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সহ সভাপতি সুমিতা চাকমা।
বক্তারা বলেন বর্তমান সময়ে এককভাবে সাবলম্বী হওয়া অনেক কষ্টসাধ্য তাই সমবায়ে ব্যবস্যায় সমৃদ্ধি অর্জন সম্ভব। বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সমবায় একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited