আলমগীর মানিক | ০১:২০ এএম, ২০২৩-১১-১২
আলমগীর মানিক
ভারতের কাশ্মীরের পর্যটন স্পট ডাল লেকের হাউজবোটে ভয়াবহ অগ্নিকান্ডে নির্মমভাবে নিহত তিন বাংলাদেশী পর্যটকের মধ্যে রাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল রয়েছেন বলে জানা গেছে।
এই ঘটনায় নিহত অপরদু’জনও অনিন্দ্য কৌশলের সফরসঙ্গী বলে জানাগেছে। তারা হলেন, চট্টগ্রাম গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ইমন দাশ ও ঠিকাদার মোহাম্মদ মাইনুদ্দিন চট্টগ্রামের বাসিন্দা বলে জানাগেছে।
রাঙামাটি গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী লেলিন চাকমা মারা যাওয়ার বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
ভারতের অনলাইন গণমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া ডটকম এ প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, শ্রীনগর পুলিশ নিহত তিনজনের পরিচয় নিশ্চিত করে জানিয়েছে, লেকের ৯ নম্বর ঘাটে ‘সাফিনা’ নামে একটি হাউজবোটে অবস্থান করছিলেন নিহত এই ৩ জন সহ মোট ৮ জন পর্যটক।
পুলিশ জানিয়েছে,নিহতদের সাথে থাকা কাগজপত্র ও হাউজবোটে নিবন্ধিত ডকুমন্ট থেকে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আগুনের কারণে ৫ টি হাউজবোট, আশেপাশের সাতটি বসত ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
গণপূর্ত বিভাগ সূত্রে জানাগেছে চলতি মাসের ৩ নভেম্বর ভারতের গেছেন। শারীরিক চেকআপসহ আজমীর শরীফ হয়ে পরবর্তীতে তিনি কাশ্মীর গেছেন বলে তার অফিস সূূত্র জানিয়েছে।
অত্যন্ত প্রাণবন্ত স্বজ্ঝন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশলের গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরায়ে এবং ৩০তম বিসিএস এর এই কর্মকর্তা ব্যক্তি জীবনে বিবাহিত ও দুই সন্তানের(এক ছেলে ও এক মেয়ে) জনক বলে জানাগেছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited