বাঘাইছড়ি প্রতিনিধি | ১১:৩১ পিএম, ২০২৩-১১-১২
রাঙ্গামাটির বাঘাইছড়িতে আকর্ষিক বন্যা ও ভূমিধসে ক্ষতি গ্রস্ত ৭৫০ পরিবারের মাঝে মাথা পিছু ৬ হাজার টাকা করে নগদ ৪৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেছে রেড ক্রিসেন্ট রাঙ্গামাটি ইউনিট। ১২ নভেম্বর রবিবার দুপুরে বাঘাইছড়ি ক্রিয়া সংস্থার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এসব নগদ অর্থ বিতরণ করেন।
এসময় বাঘাইছড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ১১ কোটি ২৫ লক্ষ ৪৭ হাজার টাকার ১১ টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ২০০ টি ডাস্টবিন, চাটাই, বালতি ও ত্রিফল এবং পানি সংরক্ষণের জন্য কনটেইনার বিতরণ করেন।
এছাড়া কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির বীজ বিতরণ করেছেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্টানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথিরা ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের প্রাত্তন চেয়ারম্যান বৃষকেতু চাকমা, সদস্য প্রিয়নন্দ চাকমা, পৌর মেয়র জমির হোসেনসহ বিশিষ্ট জনেরা।
অনুষ্টানে বক্তব্য রাখেন, রেডক্রিসেন্ট রাঙ্গামাটি ইউনিটের সাধারন সম্পাদক মাহফুজুর রহমান সহ সম্মানিত অতিথিরা। বক্তারা সকলে স্হানীয় প্রতিনিধি সহ রেডক্রিসেন্ট সোসাইটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন সহ আসছে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে জয়যূক্ত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited