নিজস্ব প্রতিবেদক | ১২:৪৩ এএম, ২০২৩-১১-১৯
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক অভিযানে নৌকাসহ ৫,২৬,৮৬৫/- (পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার আটশত পয়ষট্টি) টাকার সেগুন ও গামারী কাঠ জব্দ করা হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) ২০২৩ ইং তারিখে চরুয়াখালী বিজিবি ক্যাম্প হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ পূর্ব দিকে চরুয়াখালী নামক স্থানে চোরাকারবারীরা কাঠ পাচারের উদ্দেশ্যে সেগুন ও গামারী কাঠ নৌকায় উঠাচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন।
এ প্রেক্ষিতে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কাঠ ও নৌকা রেখে পালিয়ে যায়।
পরিচালিত অভিযানে বিজিবি কর্তৃক উক্ত স্থান হতে ০৩টি দেশী নৌকাসহ ৯৮.৯৯ ঘনফুট সেগুন ও ৩২.৫৯ ঘনফুট গামারী সর্বমোট ১৩১.৫৮ ঘনফুট কাঠ আটক করতে সক্ষম হয়। যার সর্বমোট সিজার মূল্য- (নৌকা-২,৮০,০০০ এবং কাঠ- ২,৪৬,৮৬৫/-) = ৫,২৬,৮৬৫/- (পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার আটশত পয়ষট্টি) টাকা।
আটককৃত কাঠ রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ প্রসংগে রাজনগর জোন কমান্ডার জানান, অবৈধ কাঠ চোরাচালানের বিরুদ্ধে চলমান আভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited