নিজস্ব প্রতিবেদক | ০৭:৪৮ পিএম, ২০২৩-১২-০২
জুরাছড়ি জোনের আয়োজনে আজ শনিবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে পার্বত্য শান্তি চুক্তির ২৬ তম বর্ষপূর্তি উপলক্ষে র্যরালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুরেশ কুমার চাকমা চেয়ারম্যান উপজেলা পরিষদ জুরাছড়ি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জোন কমান্ডার লেঃ কর্ণেল জুল কিফলী আরমান বিখ্যাত পিএসসি।
তিনি বলেন, শান্তি চুক্তি ৭২ টি ধারার মধ্যে ৬৫ টি ধারা বাস্তবায়ন হয়েছে। অবশিষ্ট ধারা গুলো বাস্তবায়নের লক্ষ্যে প্রক্রিয়াধীন রয়েছে এজন্য পার্বত্য এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করেন। এসময় বক্তব্য রাখেন জুরাছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুস সালাম।
অপরদিকে জুরাছড়ি উপজেলা আওয়ামিলীগের উদ্যোগে শান্তি চুক্তি বর্ষপূর্তি পালন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবর্তক চাকমা সদস্য জেলা পরিষদ সভাপতি জুরাছড়ি উপজেলা আওয়ামিলীগ। তিনি বলেন, বিএনপি সরকার কখনো শান্তি চুক্তি চাইনি, ১৯৯৭ সালে ২ ডিসেম্বর শান্তি চুক্তি সম্পাদনের সময় বিএনপি লংমার্চসহ কালো পতাকা মিছিল করেছিল।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা তবুও থেমে থাকেনি তার অধম্য সাহসিকতার ফলে পার্বত্য শান্তি চুক্তি জনসংহতি সমিতির সঙ্গে স্বাক্ষরিত হয়েছে। যার সুফল পার্বত্য এলাকার মানুষ পাচ্ছে। তাই আগামীতেও রাঙ্গামাটি আসনের নৌকার প্রার্থী দীপংকর তালুকদার কে জয়যুক্ত করার জন্য জুরাছড়িবাসীর প্রতি অনুরোধ করেন।
সভায় বক্তব্য রাখেন জ্ঞানেন্দু বিকাশ চাকমা সাধারণ সম্পাদক জুরাছড়ি উপজেলা আওয়ামিলীগ।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited