নিজস্ব প্রতিবেদক | ০৪:৪৪ পিএম, ২০২০-১১-১০
ধর্মীয় ভাবগম্ভীর্য মধ্যেদিয়ে বৌদ্ধ ধর্মালম্ভীদের প্রধান উৎসব হচ্ছে মহান কঠিন চীবর দান। প্রতিবছরের ন্যায় এবছরও ৬ষ্ঠ বারের মত বারাবান্যা মৈত্রী বনবিহারে শুভ দানোৎতম কঠিন চীবর দান উদ্যাপন করা হয়।
আজ ১০ নভেম্বর মঙ্গলবার এই মহান ধর্মীয় উৎসবে শত শত বৌদ্ধ নর নারী স্বাস্থ্যবিধি মেনে পূন্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।এতে নারীরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে ভিক্ষু সংঘকে শ্রদ্ধা নিবেদন করেন।প্রতিবছর মহান কঠিন চীবর দান উপলক্ষে কাপড় বুনন করা হলেও এবছর বিশ^মহামারি করোনা ভাইরাসের কারণে এবার তা করা হয়নি।
শুভ দানোৎতম মহান কঠিন চীবর দান উৎসবে সংঘদান,অষ্টপরিস্কার দান,কল্পতুরু দান সহ না বিধ দানীয় সামগ্রী উৎসর্গ করা হয়। অনুষ্ঠানে সজ্জিত তালুকদার এবং হিমায়ন চাকমা সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন পূর্ণা চাকমা।এতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিহার অনুষ্ঠান উদ্যাপন কমিটির সাধরণ সম্পাদক করোনা বিকাশ চাকমা। পূন্যার্থীদের উদ্দেশ্য বুদ্ধের অহিংসা মৈত্রী বাণী সকল প্রাণীর হিতসুখ মঙ্গল কামনায় ধর্মীয় দেশনা প্রদান করেন সুবলং শাখা বনবিহারে অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধশ্রী মহাস্থবির।
এতে শুভ দানোৎতম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক ভাবে সার্বিক সহযোগিতা প্রদান করেন নয়ন চাকমা।এছাড়াও অনুষ্ঠানে বারাবান্যা স্টুডেন্ট এসোসিয়েশন উদ্যোগে পূন্যার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited