আলমগীর মানিক | ০৮:১৩ পিএম, ২০২৪-০১-১৪
আলমগীর মানিক
চলমান পর্যটন মৌসুমে পার্বত্য রাঙামাটিতে পর্যটকদের আনাগোনা বাড়ার সাথে সাথে আঞ্চলিকদলীয় সন্ত্রাসীদের অপতৎপরতাও বৃদ্ধি পাচ্ছে ধারাবাহিকভাবে। পাহাড়ের পর্যটন স্পটগুলোর দর্শনে আগত পর্যটকদের হয়রানীর মিশনে নেমেছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিকদলীয় সন্ত্রাসীরা।
প্রতিনিয়তই পর্যটকদের নানাভাবে হয়রানী করার পাশাপাশি মারধর করে মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ন জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যাচ্ছে পাহাড়ি যুবকরা। রোববার সকালেও রাঙামাটি শহরের অদূরে বহুল পরিচিত ফুরমুন পাহাড় দর্শনে গেলে ১৬ জন পর্যটকের কাছ থেকে তাদের মোবাইল ফোন ও সাথে থাকা মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে একদল সন্ত্রাসী।
রোববার সাড়ে আটটায় টিবিমনপাড়া এলাকায় পর্যটকগণের কাছ থেকে মোবাইল এবং মানিব্যাগ কেড়ে নেয়ার ঘটনা সংঘটিত হয়। ঘটনার আকস্¥িকতা হতবিহ্বল হয়ে পড়ে ১৬ জন পর্যটক। পরবর্তীতে বিষয়টি রাঙামাটি সদর সেনাজোনে বিয়ষটি জানায় ভূক্তভোগিরা।
এই ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে রাঙামাটি সদর সেনা জোন কর্তৃপক্ষ। এসময় অভিযান পরিচালনাকারি সেনাদল স্থানীয়দের দেওয়া তথ্যানুসারে নিশ্চিত হয়, উক্ত ছিনতাইয়ের ঘটনাটি ইউপিডিএফ এর সন্ত্রাসীরাই ঘটিয়েছে।
নিরাপত্তাবাহিনীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পার্বত্য চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সন্ত্রাসীরাই এই ঘটনা ঘটিয়েছে এমন তথ্য নিশ্চিত হওয়ার পরে আমরা অভিযান পরিচালনা করে সন্দেহভাজন কতিপয় ব্যক্তিকে আটক করতে সমর্থ হই।
পরবর্তীতে ভুক্তভোগী পর্যটকগণ উক্ত সন্দেহভাজন ব্যক্তিবর্গ হতে মন্টু চাকমা, পিতা: পাইঅংশী চাকমা নামে একজন সন্ত্রাসীকে চিহ্নিত করতে সক্ষম হয়। মন্টু চাকমা পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ এর সক্রিয় সন্ত্রাসী বলে নিশ্চিত হয়েছে নিরাপত্তাবাহিনী। এই ঘটনায় আটককৃত মন্টু চাকমাকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে কাউখালী থানা কর্তৃপক্ষ।
প্রসঙ্গতঃ অতি সম্প্রতি রাঙামাটির ফুরোমুন পাহাড়ে পর্যটকরা না যাওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজাতীয়দের বেশ কয়েকটি আইডি থেকে ব্যাপক সমালোচনা করা হয়। ফুরোমুনকে পর্যটন স্পট না বানানোর দাবিও জানানো হয়।
এই ঘটনার পরপরই রোববার ফুরোমুন পাহাড় দর্শনে গেলে ১৬ জন পর্যটকের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় স্থানীয় একদল পাহাড়ি যুবক।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited