নিজস্ব প্রতিবেদক | ১০:৩৩ এএম, ২০২৪-০১-২১
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩টি ইট ভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার। শনিবার (২০ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ফাইভ স্টার নামক একটি ইট ভাটার চুল্লির আগুন ফায়ার সার্ভিস না থাকায় নিজস্ব ব্যাবস্থাপনায় সম্পূর্ণভাবে নিভিয়ে দেয়া হয় এবং ইট বানানো সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করা হয়। একই সাথে প্রায় ১৫,০০০ কাঁচা ইট ভেঙে নষ্ট করা হয় এবং মালিক ম্যানেজারকে পুনরায় ইটভাটা চালু না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
অপরদিকে কেবিএম এবং এমএমসি নামক অন্য ২ টি ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটার স্বত্বাধিকারী মো নাহিদুল আলম এবং নজরুল ইসলামকে পৃথক ২টি মামলায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয় এবং ইটভাটার মালিক ও ম্যানেজারকে আগামী ৩ (তিন) দিনের মধ্যে ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার বলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় অবৈধ ইট ভাটা বন্ধের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং এই অভিযান অব্যহত থাকবে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited