আলমগীর মানিক | ০৪:০৩ পিএম, ২০২৪-০২-০৪
আলমগীর মানিক
রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেট্রিক ফ্রন্ট ইউপিডিএফ এর সক্রিয় দুই কর্মী নিহত হয়েছে। রোববার দুপুরে সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজপাড়া এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা সংগঠিত হয়।
নিহতরা হলো- চীফ কালেক্টর দিপায়ন চাকমা ও সহকারী কালেক্টর আশিষ ওরফে আশুক্য চাকমা। নিহতরা দু’জনেই ইউপিডিএফ এর কালেক্টর ও সহকারী কালেক্টর এর দায়িত্বে ছিলো বলে জানাগেছে।
ইউপিডিএফ এর সাজেকের দায়িত্বে থাকা কমান্ডার রুপেশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে মুঠোফোনে জানিয়েছেন, নিহত দুইজনেই তাদের সক্রিয়কর্মী ছিলেন।
সাংগঠনিক দায়িত্বে তারা ব্রীজ এলাকায় স্থানীয় একটি চায়ের দোকানে অবস্থানকালীন সময়ে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্রাশ ফায়ার করে তাদের কর্মী দিপায়ন ও আশিষকে হত্যা করেছে।
এদিকে, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহাম্মেদ জানিয়েছেন, আমরা ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম রওয়ানা দিয়েছে; তারা ঘটনাস্থলে গিয়ে ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।
জানাগেছে, আশিষ ওরফে আশুক্য (৪৫) পিতাঃ মৃত শান্তি কুমার চাকমার বাড়ি, বাঘাইছড়ির ৩৪ নং রূপকারি ইউনিয়নের ২নং ওয়ার্ডে মোরঘোনা গ্রামে আর নিহত অপর একজন দিপায়ন চাকমা(৩৮) পিতা মৃত অনিল বরন চাকমার বাড়ি,৩৬নং সাজেক ইউনিয়ন ৫নং ওয়ার্ডের উত্তর এগুজ্জ্যাছড়ি গ্রামে বলে জানাগেছে।
এদিকে আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারী তিন দিনের অবকাশ যাপনে রাষ্ট্রপতি মো: সাহাব উদ্দিন সাজেক যাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে এধরণের হত্যাকান্ডের মূলে কারা রয়েছে এখনো নিশ্চিত করেনি পুলিশ।
তবে ইউপিডিএফের দাবী সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র লোকজন এই হত্যার সঙ্গে জড়িত তবে ইউপিডিএফ এর অভিযোগ অস্বীকার করে জেএসএস সন্তু লারমা দলের সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা বলেন সাজেক এলাকায় জেএসএসের কোন সাংগঠনিক কার্যক্রম নাই। ইউপিডিএফ এর অভিযোগ ভিত্তিহীন।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited