প্রেস বিজ্ঞপ্তি | ১২:২৯ পিএম, ২০২০-১১-১১
গত ৩১ অক্টোবর, ২০২০ খ্রিস্টাব্দে তারিখে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের মতবিনিময় সভায় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে একযোগে অধস্তন আদালতের কর্মচারীদের ৩ (তিন) দফা দাবি সম্বলিত স্মারকলিপি আজ ১১ নভেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ তারিখে জেলা প্রশাসক এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে প্রদান করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এসোসিয়েশনের পক্ষে রাঙ্গামাটি জেলার সভাপতি জনাব মোঃ কামরুল হাসান ও সাধারণ সম্পাদক জনাব দেবাশীষ দত্ত এর নেতৃত্বে জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সহ সদস্যগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে তারা ১। অধস্তন আদালতের কর্মচারীদেরকে বিচার বিভাগীয় কর্মচারী হিসাবে গণ্য করতঃ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান, ২। সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক হাইকোর্ট বিভাগ ও মন্ত্রণালয়ের ন্যায় যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতি ০৫ বৎসর অন্তর অন্তর পদোন্নতি/ উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা, ৩। অধস্তন সকল আদালতের কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করতঃ এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন এর দাবি করেন।
গতকাল সারাদেশে তিন দফা দাবি সম্বলিত ব্যানার স্ব-স্ব আদালত প্রাঙ্গণে টানানো হয়। গত বছর ২৯ জুলাই সারাদেশে একযোগে জেলা ও দায়রা জজ এর মাধ্যমে আইন মন্ত্রণালয়ের সচিব বরাবরে স্মারকলিপি দেয়া হলেও অদ্যাবদি তা আলোর মুখ দেখেনি, তাই নেতৃবৃন্দ জানান- ২৬ নভেম্বরের মধ্যে উক্ত দাবি আদায়ের দৃশ্যমান অগ্রগতি না হলে ২৮ নভেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ তারিখে জাতীয় প্রেসক্লাব ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited