আলমগীর মানিক | ০১:১৯ পিএম, ২০২৪-০২-০৭
রাঙামাটিতে পৃথক সড়ক দূর্ঘটনায় ৫ কলেজ শিক্ষার্থীসহ মোট ৯ জন আহত হয়েছে। বুধবার সকালে রাঙামাটির ঘাগড়া ও রেডিও স্টেশন এলাকায় এই পৃথক সড়ক দূর্ঘটনা সংগঠিত হয়। রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ আহত ৯ জনকে চিকিৎসা সেবা দিয়েছে বলে নিশ্চিত করেছে।
বুধবার সকালে রাঙামাটি শহরের তবলছড়ি থেকে এইচ.এস.সি প্রথমবর্ষের পাঁচ শিক্ষার্থী কাউখালী কলেজে টেষ্ট পরীক্ষা দিতে অটোরিক্সাযোগে যাওয়ার সময় ঘাগড়া এলাকায় পৌঁছুলে অপরদিক থেকে আসা অপর একটি সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে রাঙামাটি থেকে কাউখালীগামী অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়।
এসময় অটোরিক্সায় থাকা ৫ শিক্ষার্থীযাত্রী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহতরা হলেন, আলী হায়দার(১৭), মিশকাত(১৮), রাকিব(১৯), মারুফ(১৯) ও শাহ আমানত(১৮)। আহতরা সকলেই রাঙামাটি শহরের তবলছড়ির বাসিন্দা।
অপরদিকে, রাঙামাটি থেকে কাঠ বোঝাই করে যাওয়ার সময় রেডিও স্টেশন এলাকায় বিপরীত দিক থেকে আসা কার্ভাড ভ্যানের সাথে কাঠভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে চালকসহ অন্তত চারজন আহত হয়েছে। পরে তাদেরকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। আহতরা হলেন, জসিম (৩২), রিয়াজ (২৯), আক্কাস(২৭) ও আতিকুল হাসান(১৮)।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শওকত আকবর খান জানিয়েছেন পৃথক দূর্ঘটনায় ৯জন আহত ব্যক্তি হাসপাতালের জরুরী বিভাগে এসেছিলো তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুত্বর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে, বাকি ৬জন চিকিৎসা নিয়ে চলে গেছে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited