আলমগীর মানিক | ১০:৩১ এএম, ২০২৪-০২-১৫
আলমগীর মানিক
রাঙামাটিতে ট্রাক লড়ির সাথে সিএনজি অটোরিক্সার সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার সময় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশের এসআই নয়ন চক্রবর্তি ঘটনার সত্যতা মুঠোফোনে নিশ্চিত করেছেন। হতাহত সকলেই অটোরিক্সার যাত্রী জানাগেলেও তাদের পরিচয় জানা যায়নি।
ঘটনার পরপরই রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানাগেছে, অটোরিক্সাটি যাত্রী নিয়ে রাঙামাটি থেকে চট্টগ্রাম যাচ্ছিলো।
এসময় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে নিয়োজিত বিশালাকারের একটি ট্রাক লড়িও দ্রুতগতিতে রাঙামাটিতে যাওয়ার সময় সামনে থাকা অটোরিক্সাকে চাপা দিয়ে পাহাড়ের নীচে ফেলে দেয়। এতে করে অটোরিক্সায় থাকা চালক যাত্রী সকলেই গুরুত্বর আহত এবং ঘটনাস্থলেই একজন নিহত হয়। নিহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited