নিজস্ব প্রতিবেদক | ০৬:১৪ পিএম, ২০২৪-০২-২৩
রাঙামাটির কাপ্তাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান সড়কের উপর পিকনিক বাস উল্টে যায়। এতে করে বাসের ভেতরে থাকা অন্তত ৪৩ জন যাত্রীর প্রায় সকলেই কমবেশি আহত হয়েছে। কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ব্যঙছড়িস্থ মুসলিম পাড়ার স্টীল ব্রীজের সামনে এই দূর্ঘটনার ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রামের সীতাকুন্ড থেকে চট্টমেট্টো-ব-১১-১২৮২ নম্বরের পিকনিকের যাত্রীবাহী বাসটি রাঙামাটির কাপ্তাইয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান সড়কের উপরে উল্টে যায়। এতে করে প্রায় সকলেই কমবেশি আহত হয়। এসময় সড়কের উভয় পাশে যানজট লেগে যায়। তারা সকলেই কাপ্তাইয়ে পিকনিক করতে যাচ্ছিলেন।
ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই থানা পুলিশ, ৪১ বিজিবি,ফায়ার সার্ভিস এবং নৌ বাহিনী সদস্যরা সড়ক হতে গাড়িটি সরিয়ে সড়কের পাশে রেখে যান চলাচল স্বাভাবিক করেন।
কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, আহতদের তাৎক্ষণিক কোনো পরিচয় পাওয়া যায়নি। দূর্ঘটনায় কবলিত বাসে ৪০ থেকে ৪৩ জনের মতো যাত্রী থাকতে পারে। আহতদের চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কাপ্তাই নৌবাহিনী হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, ১৩ জন আহত যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited