প্রেস বিজ্ঞপ্তি | ১১:২৮ পিএম, ২০২৪-০২-২৩
প্রতিষ্ঠার এক বছরপূর্তিতে রাঙামাটি পার্বত্য জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের অন্যতম সংগঠন রাঙামাটি রিপোটার্স ক্লাব এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩শে ফেব্রুয়ারী) সন্ধ্যায় রাঙামাটি শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় রিপোটার্স ক্লাবের সার্বিক গতিশীলতা বৃদ্ধিসহ রাষ্ট্রের উন্নয়নের সারথী হিসেবে নিজেদের অংশীদারিত্ব নিশ্চিত করতে নতুন কমিটি গঠনে উপস্থিত সকল সদস্য ঐক্যমত পোষণ করেন।
তারই ধারাবাহিকতায় উপস্থিত সকলের সম্মতিতে দৈনিক মুক্তির লড়াই, বাংলাদেশ বেতারের ঘোষক মোঃ কাউসারকে সভাপতি ও দৈনিক রাঙামাটি ও সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকম এর স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল নাঈম মোহনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এরআগে বিবিধ আলোচনায় বিগত নেতৃত্বের সভাপতি মোঃ হুমায়ুন কবিরকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী ও অসহযোগিতামূলক আচরনের অভিযোগে রাঙামাটি রিপোর্টাস ক্লাব থেকে অব্যাহতি প্রদানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়।
উক্ত সভায় অব্যাহতি প্রদান করা বিগত সভাপতি মোঃ হুমায়ুন কবির এর সাথে অদ্যবদি থেকে রাঙামাটি রিপোটার্স ক্লাবের কোনো সম্পর্ক থাকিলোনা এবং তার কোনো অপেশাদারমূলক আচরনের দায়ভার সংগঠন নেবেনা বলেও সিদ্ধান্ত গৃহিত হয়।
এসময় বাংলা টিভির রাঙামাটি জেলা প্রতিনিধি সোহরাওয়ার্দি সাব্বির, ঢাকা প্রতিদিন এর রাঙামাটি জেলা প্রতিনিধি মোকাদ্দেম সাঈফ, দৈনিক খবর পত্রের রাঙামাটি জেলা প্রতিনিধি মোঃ আক্কাস, বাংলাদেশ বেতারের ঘোষক মোহাম্মদ কাউসার ও দৈনিক রাঙামাটি ও সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকম এর স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল নাঈম মোহন উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited