স্মৃতিবিন্দু চাকমা | ০৮:৫৪ পিএম, ২০২৪-০৩-০৩
জুরাছড়ি উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাব আয়োজনে জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ, সাবেক উপজেলা শিক্ষা অফিসার কৌশিক চাকমা, সাবেক কৃষি অফিসার মাহফুজ আহমেদ সরকার, সাবেক এলজিইডি প্রকৌশলী মতিউর রহমান, সাবেক বনবিভাগ সুবলং রেঞ্জ মোহাম্মদ আবু সুফিয়ান এ ৫ জন কর্মকর্তাদের আজ রবিবার উপজেলা পরিষদ হলরুমে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ জুরাছড়ি উপজেলায় যোগদান করেন ২০- ৯- ২০২৩ সালে। বর্তমানে তিনি কুমিল্লা চৌদ্দ গ্রাম উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন।
সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৌশিক চাকমা জুরাছড়ি উপজেলায় যোগদান করেন ২০ মে ২০১৮ সালে তিনি দীর্ঘ সুনামের সাথে জুরাছড়ি উপজেলায় ৫ বছর ৫ মাস দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি রাঙ্গামাটি সদর উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুরেশ কুমার চাকমা।
ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, কৌশিক চাকমা জুরাছড়ি উপজেলায় শিক্ষা অফিসার হিসেবে যোগদান করার পর দূর্গম এলাকায় অনেকটা শিক্ষার পরিবর্তন হয়েছে। তার সময়ে প্রত্যেকটি বিদ্যালয়ে গিয়ে পরিদর্শন করেছিলেন এজন্য তিনি জুরাছড়ি উপজেলা পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোরশেদুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মিসেস আলপনা চাকমা মহিলা ভাইস চেয়ারম্যান জুরাছড়ি, মোহাম্মদ আব্দুস সালাম অফিসার ইনচার্জ জুরাছড়ি, ইমন চাকমা চেয়ারম্যান ১ নং জুরাছড়ি ইউপি, সন্তোষ বিকাশ চাকমা চেয়ারম্যান ২ নং বনযোগীছড়া ইউপি, সাধনানন্দ চাকমা চেয়ারম্যান ৩ নং মৈদং ইউপি, শান্তিরাজ চাকমা চেয়ারম্যান ৪ নং দুমদুম্যা ইউপি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited