আলমগীর মানিক | ১২:৩২ পিএম, ২০২৪-০৩-০৭
রাঙামাটিতে আইনজীবীদের পেশাগত শৃঙ্খলা এবং বার ও বেঞ্চ এর সম্পর্ক বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতির ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সহিদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল’র বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ এ. ই. এম. ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হানিফ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ তাহিদুল হক, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহাবুদ্দিন, যুগ্ম জেলা ও দায়রা জজ রিজোয়ানা রশিদ, জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদ সহ রাঙামাটি আদালতের সকল বিচারকবৃন্দ এবং কোর্ট ইনস্পেক্টর উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট কক্সি তালুকদারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল গাফফার মুন্না। এসময় আইনজীবী সমিতির সকল সদস্য ও নেতৃবৃন্দ, শিক্ষানবিশ আইনজীবী, আইনজীবী সহকারীসহ আদালতের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited