নূর হোসেন মামুন | ১২:০৬ এএম, ২০২০-১১-১২
পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার বাতিঘর চারণ সাংবাদিক দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক এ কে এম মকছুদ আহমেদের সাংবাদিকতার ৫০ বছর পূর্তিতে সংবর্ধণা দিয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। বুধবার (১১ নভেম্বর) সকালে কাপ্তাই প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে এই সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে এ কে এম মকছুদ আহমেদকে কাপ্তাই প্রেস ক্লাবের পক্ষ হতে ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, আজ হতে ৫০ বছর আগে তিনি পার্বত্যঞ্চলে প্রতিকূলতার মাঝে সাংবাদিকতা শুরু করেছেন, দীর্ঘ এই পথ চলায় তিনি সত্য প্রকাশ হতে কখনো নিজেকে বিরত রাখেন নাই। তিনি ছিলেন এই অঞ্চলের সাংবাদিকতার বাতিঘর। তাঁর আর্দশকে ধারণ করে এই অঞ্চলে অনেকে সাংবাদিকতায় যুক্ত হয়েছেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক। কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় সংবর্ধণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) শফিউল আজম, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী, বিএসপিআই’য়ের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাসস এর স্টাফ রিপোর্টার জিগারুল ইসলাম জিগার, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই তথ্য কর্মকর্তা মো. হারুন, রাঙামাটি জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সম্পাদক বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (সিবিএ) এর কাপ্তাইয়ের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, রাঙ্গামাটি জেলা হেডম্যান এসোসিয়েশশের যুগ্ম সম্পাদক থোয়াই অং মারমা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, উপজেলা স্কাউটস এর সম্পাদক মাহাবুব হাসান বাবু, এসএমসির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, নতুন বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক একরামুল হক। সংবর্ধনা সভায় রাঙ্গামাটি, কাপ্তাই এবং রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন গণ মাধ্যমের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited