নিজস্ব প্রতিবেদক | ১০:১৩ পিএম, ২০২০-১১-১২
"পাশেই আছি""বাঁচতে হলে সুস্থতায়, "আস্থা রাখুন সুরক্ষায়"এই স্লোগানকে সামনে রেখে প্রিয় রাঙামাটি (একটি সামাজিক সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন) মেয়েদের সুরক্ষা সামগ্রী হায়জেনিক ন্যাপকিন, এবং মাস্ক বিতরণ করে।
এসময় "প্রিয় রাঙামাটি" প্রতিষ্ঠাতা সভাপতি ফাতেমা তুজ জোহরা রেশমী বলেন আমরা বাংলাদেশের নাগরিকরা বিশেষ করে যারা এখনো উন্নয়নের হাওয়ার স্পর্শ পায় নি তারা পিরিয়ডের সময় কাপড় ব্যবহার করে। ন্যাপকিনের গুরুত্ব তাদের কাছে এখনো পৌছায় নি। রাঙ্গামাটিকে উন্নত এবং সমৃদ্ধশালী করার প্রধান অন্তরায় হলো এই জেলায় বসবাসরত মানুষদের স্বাস্থ্য ঝুঁকি। স্বাস্থ্য যদি ভালো না থাকে তবে কোনো মানুষই উন্নয়নমূলক কর্মকান্ড করতে পারবে নাহ। আর ন্যাপকিন ব্যবহার না করার কারণে আগামী প্রজন্মএবং মা রাও পড়বে ভীষণ স্বাস্থ্য ঝুঁকিতে।
এই স্বাস্থ্য ঝুঁকি কমানোর উদ্দেশ্যে আমাদের এই "পাশেই আছি "প্রজেক্ট,, এরই ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রজেক্টটি শুরু করা হয় আসামবস্তি এলাকার (খেপ্পো পাড়া) এলাকায়, বাংলাদেশে নারীর অগ্রগতির পাশাপাশি নারী স্বাস্থ্যের ব্যাপারে অধিকাংশ মেয়ে মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করে৷ কাপড়ের মধ্য দিয়ে মাসিকের রক্ত লুকানোর চেষ্টা করে অনেকে৷ আবার কেউ কেউ কিছুই ব্যবহার করে না৷ এসব অস্বাস্থ্যকর জিনিস ব্যবহারের ফলে শরীরের যে কতটা ক্ষতি হচ্ছে তা অনেক নারীরা নিশ্চয়ই জানে না৷ একজন নারী হিসেবে নিজে সচেতন হয়ে অপর নারীদেরকে সচেতন করার লক্ষ্যে প্রিয় রাঙামাটি এই উদ্যোগ।
উক্ত প্রজেক্ট এর কো অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন মায়েচিং মারমা সাথি এবং এতে আরো উপস্থিত ছিলেন এডভাইজার ইকবাল আহমেদ তালুকদার রিজুয়ান, সোহেল চাকমা, প্রিয়া হক, তাজুল ইসলাম রাজু,বিশাল চৌধূরী,আমিনুর রহমান রাকিব, আজাদুল ইসলাম জিসাত,নোবেল মল্লিক, আনোয়ার হোসেন কায়সার, আফরা ইবনাত রিয়া, বিশ্বজীৎ শীল, পূর্নতা ঘোষ।এই প্রজেক্ট নিয়ে পার্বত্য অঞ্চলের বিভিন্ন উপজেলা এবং দূর্ঘম পাহাড়ের আনাচে-কানাচে নারীদের সচেতন করার লক্ষ্যে কাজ করে যাবে প্রিয় রাঙামাটি।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited