মাহাদি বিন সুলতান | ১০:৪৭ পিএম, ২০২০-১১-১২
নানিয়ারচরে লিডারশিপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের দু’দিনব্যাপি নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান সমাপ্তি হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০ টায় লীন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রুনু চাকমার সঞ্চালনায় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী।
নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্নদের মঝে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান হাওলাদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক
পবন কুমার চাকমা, উপজেলা কৃষি অফিসার মোঃ ইমতিয়াজ আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অংক্রাচিং মারমা, উপজেলা মৎস অফিসার দিলিপ কুমার, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্টকহোল্ডারগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষক পবন কুমার চাকমা এসময় প্রশিক্ষণে গর্ভবতী মাকে বাড়তি যত্ন, দুগ্ধদানকালীন সময়ে মা ও শিশুকে উপর্যুক্ত খাবার, শিশুকে শাল দুগ্ধপান, লবণের আয়োডিন পরিক্ষা, রাসায়নিক দূষকের উৎস, অনুজৈবিক দূষক-ঝুঁকি নিরষণে করনীয়সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
এসময় উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা বলেন, "প্রশিক্ষণের মাধ্যমে আমরা পুষ্টিগুণ সম্পর্কে যা জানলাম তা যদি প্রকল্পে দ্বায়ীত্বশীলরা গর্ভবতী, মা ও শিশুর যত্নে মাঠ পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেন তবে দেশের জাতীয় পুষ্টিতে অবদান রাখবে বলে আমি মনে করি।"
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited