আলমগীর মানিক | ০৫:৪৪ পিএম, ২০২৪-০৪-২৫
আলমগীর মানিক
পাহাড়ের সার্বিক বিষয়ে তদারকির লক্ষ্যে গঠিত দ্বাদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে রাঙামাটি জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত এই বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও বান্দরবানের সংসদ সদস্য বীর বাহারদুর ঊশৈসিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জ্বরতী তঞ্চঙ্গ্যাসহ উদ্বর্তন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেছেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর ঊশৈসিং এমপি বলেন, প্রাইমারী এবং পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। এটা পার্বত্য মন্ত্রণালয়ের নিয়মমাফিক সভা।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত মন্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের কমতি নেই। সারাদেশে যেভাবে উন্নয়ন হচ্ছে ঠিক সেই একইভাবে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের গতিধারা এগিয়ে নিচেছ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিমন্ত্রী বলেন, সাজেকের মতো জায়গায় সীমান্ত সড়ক নির্মিত হচ্ছে। সেখানে উন্নয়নের জন্য একশো কোটি টাকার টেন্ডার হয়ে গেছে। এছাড়াও রাঙামাটির কাপ্তাই হ্রদে ড্রেজিং কার্যক্রমও খুব শিগরিই দৃশ্যমান হবে মন্তব্য করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানিয়েছেন প্রতিমন্ত্রী।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited