আলমগীর মানিক | ১২:১৬ পিএম, ২০২৪-০৪-২৮
রাঙামাটিতে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের উৎকন্ঠা নিরসনের উদ্যোগ নিয়েছে জেলার বিদ্যুৎ বিতরণ বিভাগ কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে রাঙামাটি শহরের ইসলামপুর এলাকাসহ কয়েকটি এলাকায় বিদ্যুতের মিটার পরিবর্তন পরবর্তী সময়ে বিদ্যুত বিল কয়েকগুণ বেশি প্রদান করায় স্থানীয় গ্রাহকরা বিক্ষুব্ধ হয়ে উঠে।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের দৃষ্টিগোচর হয়। তারই ধারাবাহিকতায় গ্রাহকদের জন্য সহনীয় পর্যায়ে ধারাবাহিক পর্যায়ে বিল প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জালাল উদ্দিন। তিনি জানিয়েছেন, সারাদেশের ন্যায় রাঙামাটিতেও স্মার্ট প্রি পেমেন্ট মিটারিং প্রকল্প চলমান রয়েছে।
এই প্রকল্পের আওতায় রাঙামাটিতে প্রায় ২৪ হাজার গ্রাহকের মিটার পরিবর্তন করা হবে। তারই ধারাবাহিকতায় এখন পর্যন্ত প্রায় তিন হাজার মিটার পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনের সময় পূর্বের মিটারগুলোতে যে ইউনিট পাওয়া যায় সেগুলোর আলোকেই বিদ্যুতের বিল প্রদান করা হয়েছে। এতে করে অনেক গ্রাহকের জমে থাকা ইউনিটের পরিমাণ বেশি হওয়ায় বিলটাও বেশি এসেছে।
এটা সম্পূর্নভাবে সরকারের পাওনা এবং সন্মানিত গ্রাহকদের এটি পরিশোধ করতে হবে। এই ক্ষেত্রে গ্রাহকদের সামর্থ্যের কথা বিবেচনায় আমরা সহনীয় পর্যায়ে কিস্তি আকারে বিল তৈরি করে দিবো। এতে করে গ্রাহকরা তাদের সামর্থ অনুযায়ী বিলগুলো পরিশোধ করতে পারবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী মোঃ জালাল উদ্দিন।
প্রসঙ্গত: রাঙামাটি শহরের অদূরে ইসলামপুরের কয়েকশো গ্রাহকদের কয়েকগুন বেশি হারে বিদ্যুতের বিল প্রদান করায় হতদরিদ্র গ্রাহকদের বিক্ষোভ নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। তারই প্রেক্ষিতে রাঙামাটির বিদ্যুত বিতরণ বিভাগ কর্তৃপক্ষ গ্রাহকদের হয়রানী বন্ধে এবং তাদের সামর্থ অনুসারে কিস্তির মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের উদ্যোগ নিয়েছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited