নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৪ পিএম, ২০২০-১১-১৩
পাহাড়ের চারণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদকে কাপ্তাই প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাংবাদিকতার ৫০ বছর পূর্তি উপলক্ষে পার্বত্যঞ্চলের সাংবাদিকতা অসামান্য অবদানের জন্য মকছুদ আহমেদকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে কাপ্তাই প্রেস ক্লাবের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ারুল হক, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) শফিউল আজম, কর্ণফুলি সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, বিএসপিআই এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক বাসস এর স্টাফ রিপোর্টার জিগারুল ইসলাম জিগার, ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক বলেন, আজ হতে ৩০ বছর আগে আমি এই চারণ সাংবাদিক দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদকে চিনি। যিনি পার্বত্যঞ্চলে প্রতিকূল পরিবেশে সাংবাদিকতার গোড়া পত্তন সূচনা করেন। তিনি বলেন, সংঘাত বিক্ষুব্ধ পার্বত্যঞ্চলে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে পাহাড়ের উন্নয়নে মকছুদ আহমেদকে সাংবাদিকতায় অসামান্য ভূমিকা রেখেছেন যা ইতিহাসে স্মরনীয় থাকবে।
তিনি আরো বলেন, দীর্ঘ এই পথ চলায় তিনি সত্য প্রকাশ হতে কখনো নিজেকে বিরত রাখেন নাই। তিনি ছিলেন এই অঞ্চলের সাংবাদিকতার বাতি ঘর। তাঁর আর্দশকে ধারণ করে এই অঞ্চলে অনেকে সাংবাদিকতায় যুক্ত হয়েছেন। তার অবদান কখনোই ভুলার নয়।
সভাপতির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, একজন গুণী ব্যক্তিকে সম্মান করা মানে নিজেরাই সম্মানিত হওয়া। কাপ্তাই প্রেস ক্লাব আজকে উনাকে সংবর্ধনা দিয়েই যে মহৎ কাজটি করেছেন, ভবিষ্যৎতেও অনেকে এই পেশাতে এগিয়ে আসবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত গুণীজন চারণ সাংবাদিক দৈনিক গিরিদর্পনের সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ বলেন, আজ হতে ৫০ বছর আগে যখন আমি এই অঞ্চলে সাংবাদিকতা শুরু করি তখন আজকের মতো তথ্য প্রযুক্তি উন্নত ছিলো না। ছিলো না কোন ইন্টারনেট সংযোগ। মাইলের পর মাইল হেঁটে আমি সংবাদ সংগ্রহ করেছি, যাহা সত্য তাহা প্রকাশ করেছি নিঃসংকোচে। কখনোই কারো বিরুদ্ধে অপসাংবাদিকতায় লিপ্ত হয় নাই। সত্য এবং সাহসিকতার সাথে এই পেশায় কাজ করে গেছি। কারোর কাছে মাথা নত হয় নাই। জীবনে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ ৫০ বছরে উপনিত হয়েছি।
সংবর্ধনা সভায় রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল বলেন, আমরা যারা সাংবাদিকতার পেশায় যুক্ত হয়েছি সকলেই মকছুদ ভাই এর আর্দশকে অনুসরণ করেই কাজ করে চলছি। তিনি সত্য প্রকাশে কখনোও নিজেকে বিরত রাখেন নাই। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশ করাই ছিল তার কাজ।
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মের অনেক সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদের হাতে তৈরী করা। তিনি পার্বত্য এই অঞ্চলের সাংবাদিকতার বাতি ঘর। তাই পাহাড়ে সাংবাদিকতার জগতে তিনি ইতিহাস হয়ে থাকবেন সবার কাছে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা বলেন, সাংবাদিক মকছুদ আহমেদ এর মতো সংবাদকর্মী আছে বলে এদেশে এখনো বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশিত হয়। মানুষ পড়তে ও জানতে পারছে সঠিক সংবাদ।
রাঙ্গামাটি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক দৈনিক রাঙ্গামাটির সম্পাদক আনোয়ারুল হক বলেন, এ কে এম মকছুদ আহমেদ আমাদের আর্দশ। তাঁর আর্দশকে ধারণ করে আজ আমরা সাংবাদিকতার মহান পেশায় যুক্ত হয়েছি।
কর্ণফুলি সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বলেন, মকছুদ আহমেদ একজন আর্দশবান শিক্ষক ছিলেন পরবর্তীতে তিনি সাংবাদিকতার মহান পেশায় যুক্ত হন। তাই তিনি কখনোও এই পেশাকে কলুষিত করেন নাই।
বিএসপিআই এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার বলেন, তিনি সাংবাদিকতা ছাড়াও স্কাউটস আন্দোলনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে সমাজ উন্নয়নে কাজ করে আসছেন।
অনুষ্ঠানে কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন বলেন, এ কে এম মকছুদ আহমেদ এর মতো সাংবাদিক জন্ম গ্রহন করেছে বলে যুগে যুগে মানুষ এই পেশাকে ভালোবেসেছেন।
চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) শফিউল আজম তাঁর বক্তব্যে বলেন, আমি এ কে এম মকছুদ আহমেদ এর নাম অনেকবার শুনেছি, আজ তাঁর সংবর্ধনা অনুষ্ঠানে এসে নিজেকে ধন্য মনে করছি।
চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং বলেন, সমাজের তৃতীয় দর্পন হলো সাংবাদিক। আজ এ কে এম মকছুদ আহমেদ তাঁর লেখনি দিয়ে সেটাই প্রমান করলেন।
রাঙ্গুনয়া প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক বাসস এর স্টাফ রিপোর্টার জিগারুল ইসলাম জিগার বলেন, আমরা আজ যারা সংবাদকর্মী হয়ে উঠেছি, সকলেই মকছুদ ভাইকে অনুসরণ করেছি, তিনি আমাদের আর্দশ।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ হারুন, রাঙ্গামাটি জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ এর সম্পাদক বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ( সিবিএ) এর কাপ্তাই এর সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, রাঙ্গামাটি জেলা হেডম্যান এসোসিয়েশন এর যুগ্ম সম্পাদক থোয়াই অং মারমা, উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, উপজেলা স্কাউটস এর সম্পাদক মাহাবুব হাসান বাবু, এসএমসির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, নতুন বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।
এছাড়া সংবর্ধনা সভায় রাঙ্গামাটি, কাপ্তাই এবং রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পরে এ কে এম মকছুদ আহমেদকে কাপ্তাই প্রেস ক্লাব এর পক্ষ হতে ক্রেস্ট প্রদান করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited