নিজস্ব প্রতিবেদক | ১১:২৪ পিএম, ২০২০-১১-১৩
রাঙামাটিতে পার্বত্য চট্রগ্রামে বিরাজমান পরিস্থিতি ও নারী সমাজের করনীয় শির্ষক আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে রাঙামাটি ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ইনস্টিটিউট হল রুমে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক মোর্শেদা আক্তার এর সভাপতিত্বে পার্বত্য চট্রগ্রামে বিরাজমান পরিস্থিতি ও নারী সমাজের করনীয় শির্ষক আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের ছাত্র বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি কাজী মজিবুর রহমান।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মোঃআলমগীর কবির, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা কমিটির সভাপতি মুহাম্মদ শাব্বির আহম্মেদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃকাজী জালোয়া,জেলা কমিটির অর্থসম্পাদক মোঃ ইব্রাহিম জেলা কমিটির প্রচার সম্পাদক হুমায়ুন কবিরসহ বিভিন্ন ওয়াডের মহিলা কর্মীগন।
্এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে বরাবরই শঙ্কিত এ দেশের সচেতন মহল। পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ এবং পশ্চিমা বিভিন্ন এনজিও সংস্থার যোগসাজশে পাহাড়ি এ এলাকায় স্বাধীন একটি ভূখন্ড নির্মাণের তৎপরতার কথা কারোরই অজানা নয়। জুমল্যান্ড নামে এ ভূখন্ডকে স্বাধীন করার জন্য বিদেশি সহায়তায় সরবে নীরবে কাজ করে যাচ্ছে শক্তিশালী একটি গ্রুপ।
পার্বত্য চট্টগ্রাম এলাকায় ‘জুমল্যান্ড’ নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এক বা একাধিক গোষ্ঠী তৎপর রয়েছে। বিভিন্ন সময় তারা ‘জুমল্যান্ড’ প্রতিষ্ঠায় সমর্থন চেয়ে দূতাবাসগুলোতে বার্তাও পাঠিয়েছে। এমনকি ‘জুমল্যান্ড টিভি’ নামে টুইটার অ্যাকাউন্ট ছাড়াও অনলাইনে এই নামে ব্যাপক তৎপরতা রয়েছে।
বক্তারা আরো বলেন শান্তিচুক্তির আগে এ ধরনের গোষ্ঠীর বেশ তৎপরতা ছিল। এখনো এ দেশের পার্বত্য এলাকা নিয়ে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র আছে। অনেক দেশ ও তাদের বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) তৎপরতাও বেশ সন্দেহজনক। সরকারকে এ বিষয়ে তৎপর হওয়া প্রয়োজন।
পরিস্থিতি মোকাবেলায় পাহাড়ে বিদ্যমান অস্ত্রধারী বিভিন্ন গোষ্ঠীকে দমন করতে বড় ধরনের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা জরুরী বলে মতামত ব্যক্ত করেন বক্তারা।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited