শহিদুল ইসলাম হৃদয় | ০৫:২৩ পিএম, ২০২০-১১-১৪
দেশে করোনা ভাইরাসের তান্ডব চলাকালীন সময়ে রাঙামাটির আপাময় জনগনের মাঝে করোনার আতঙ্ক এবং সচেতনতা প্রথমে লক্ষ্য করা গেলেও বর্তমানে করোনার সতর্কতামূলক নির্দেশনার কোনোটায় দৃষ্টিগোচর হচ্ছে না বলা চলে। তারই ধারাবাহিকতায় রাঙামাটি জেলার পুলিশ প্রশাসনের উদ্যোগে ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মাস্ক ব্যবহার সহ সড়ক দুর্ঘটনায় প্রাণহানী কমাতে হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে শহরের রিজার্ভ বাজারধীন নতুন বাস স্টেশন, দোয়েল চত্বর ও বনরুপাতে জনসাধারণের মাস্ক পড়া ও মোটর সাইকেল আরোহীদের হেলমেট পরিধান বাধ্যতামূলক করতে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। এতে উপস্থিত ছিলেন, রাঙামাটি কোতয়ালী থানার ওসি তদন্ত খান নুরুল ইসলাম, রাঙামাটি ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোঃ ইসমাইল, কোতয়ালী থানার এসআই ওসমান গণি, ট্রাফিক সার্জেন্ট পরবিল কুমার নাথ।
এসময়, রিজার্ভ বাজারের নতুন বাস স্টেশন এলাকায় ৯ জন, দোয়েল চত্বরে ১ জন ও বনরুপাতে ২ জন সহ মোট ১২ জন হেলমেট বিহীন মোটর সাইকেল চালককে ৯২ এর ১ উপধারায় মামলা দেয়া হয় বলে জানিয়েছেন রাঙামাটি ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোঃ ইসমাইল।
অন্যদিকে এসআই ওসমান জানিয়েছেন, স্বাভাবিক সময়ের মতই সকল প্রকারের যান চলাচল থাকলেও অনেকের মুখে মাস্ক না থাকায় কিংবা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশনা গুলো মানুষের মাঝে দেখতে না পাড়ার কারণে যারা মাস্ক বিহীন ঘোরাঘুরি করছে বা গনপরিবহনে যাতায়াত করছে তাদেরকে মাস্ক পড়ে চলাফেরা করতে আমরা আগ্রহী করার পাশাপাশি যে সব পথচারী মাস্ক পকেটে রেখে অবাধে চলাচল করছে তাদেরকেও মুখে মাস্ক লাগিয়ে রাখার পরামর্শ দিচ্ছি এবং এখানকার সিএনজি, বাস, ট্রাক, মোটর সাইকেল ইত্যাদি চালক ও যাত্রীদেরকেও এবিষয়ে অবগত করছি।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited