নিজস্ব প্রতিবেদক | ০৮:৩৫ পিএম, ২০২৪-০৫-৩১
রাঙামাটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।
এসময় সেমিনারে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, রোবার স্কাউট সম্পাদক নুরুল আবসার প্রমূখ।
সেমিনারে বক্তারা বলেন, সরকার ভোক্তাদের অধিকার সংরক্ষণ ও অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম প্রতিরোধে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ প্রনয়ন করেছে। সেই আইনের সঠিক বাস্তবায়ন ও জনসচেতনা বৃদ্ধি করতে হবে। তারা বলেন, ভোক্তার অধিকার রক্ষায় দেশে আইন প্রণয়নের পর ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে অনেকটাই সচেতনতা বৃদ্ধি পেয়েছে।
এই আইন সম্পর্কে জনসচেতনতা আরো বৃদ্ধি পেলে ভোক্তার অধিকার সংরক্ষণ সহজ হবে। খাবারে রং ও ক্ষতিকর রাসায়নিক মেশানো যাবে না। পণ্যের মোড়কে উল্লিখিত মেয়াদ ও মূল্যে কোন রকম কারচুপি করা দন্ডনীয় অপরাধ। এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited