ওমর ফারুক সুমন | ০১:০৩ এএম, ২০২৪-০৮-২২
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা দুর্গত পরিবারের মাঝে খাবার বিতরণ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া বন্যা দুর্গত ৪০০ পরিবারের মাঝে খাবার (খিচুড়ি) বিতরণ করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আলম,পৌর যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপি যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, বিএনপির নেতা সেলিম জাবেদ,উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি নুর উদ্দিন রাজু সহ আরো অনেকেই।
উল্লেখ্যা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে টানা চতুর্থ বারের মতো রাঙ্গামাটির বাঘাইছড়ি ভয়াবহ বন্যার কবলে পড়ছে।
উপজেলা প্রশাসনের তথ্যমতে ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৩০ টি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে এতে প্রায় ৩ হাজার পরিবার ও ১০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানান উপজেলায় ৫৫ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ইতোমধ্যে ২২ টি আশ্রয় কেন্দ্রে ৪৫০ জন বন্যাদূর্গত পরিবারের ১৫০০ মানুষ আশ্রয় গ্রহন করেছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরাদ্দ দেওয়া হয়েছে বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
৬টি ইউনিয়ন ও পৌরসভার অধিকাংশ সড়ক তলিয়ে অভ্যন্তরিন সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পাহাড়ের মাটি ধসে পড়ে মারিশ্যা দিঘিনালা সড়কে যানচলাচল বন্ধ সাময়িক বন্ধ রয়েছে। এছাড়াও বাঘাইহাট ও মাচালং সড়ক তলিয়ে সাজেকে আটকে পড়েছে ২৫০ জন পর্যটক। উপজেলা প্রশাসনের পাশাপাশি বন্যাদূর্গত মানুষের পাশে দাড়িয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে বন্যার ফলে ৩ শতাধিক মাছের পুকুর এবং শতশত একর জমির ফসল ভেসে গেছে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited